2 Corinthians 7:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আমি আনন্দ করছি; তোমাদের মনোদুঃখ হয়েছে, সেজন্য নয়, কিন্তু তোমাদের সেই মনোদুঃখ যে তোমাদের মনে অনুতাপজনিত পরিবর্তন এনেছে, সেজন্য; কারণ আল্লাহ্র ইচ্ছা অনুসারেই তোমাদের মনোদুঃখ হয়েছে, যেন আমাদের দ্বারা কোন বিষয়ে তোমাদের ক্ষতি না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমি আনন্দিত, তোমাদের দুঃখ দিয়েছিলাম বলে নয়, কিন্তু সেই দুঃখ তোমাদের অনুতাপের পথে চালিত করেছিল বলে। কারণ ঈশ্বর যেমন চেয়েছিলেন, তোমরা তেমনই দুঃখিত হয়েছিলে, অতএব, আমাদের দ্বারা তোমাদের কোনো ক্ষতি হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আমি আনন্দ করিতেছি; তোমাদের মনোদুঃখ হইয়াছে, সে জন্য নয়, কিন্তু তোমাদের মনোদুঃখ যে মনপরিবর্ত্তন-জনক হইয়াছে, সেই জন্য; কারণ ঈশ্বরের মতানুযায়ী মনোদুঃখ তোমাদের হইয়াছে, যেন আমাদের দ্বারা কোন বিষয়ে তোমাদের ক্ষতি না হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন আমি আনন্দ করছি, তোমরা মনে ব্যথা পেয়েছিলে বলে নয়; কিন্তু তোমাদের সেই দুঃখ ও ব্যথা তোমাদের জীবনকে পরিবর্তিত করেছে বলে৷ ঈশ্বরের ইচ্ছানুসারেই তোমরা দুঃখ পেয়েছিলে, তাই আমাদের দ্বারা তোমাদের কোনরকম ক্ষতি হয় নি;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন আমি আনন্দ করছি; তোমাদের মনে দুঃখ হয়েছে সে জন্য নয়, কিন্তু তোমাদের মনের দুঃখ যে মন পরিবর্ত্তন করেছে তার জন্যই। কারণ ঈশ্বরের ইচ্ছা মতই তোমরা এই মন দুঃখ পেয়েছ, সুতরাং তোমাদের যেন আমাদের মাধ্যমে কোন বিষয়ে ক্ষতি না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আমি আনন্দ করিতেছি; তোমাদের মনোদুঃখ হইয়াছে, সেই জন্য নয়, কিন্তু তোমাদের মনোদুঃখ যে মনপরিবর্তন-জনক হইয়াছে, সেই জন্য; কারণ ঈশ্বরের মতানুযায়ী মনোদুঃখ তোমাদের হইয়াছে, যেন আমাদের দ্বারা কোন বিষয়ে তোমাদের ক্ষতি না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা দুঃখ পেয়েছিলে বলে আমি আনন্দিত নই, বরং তোমরা দুঃখিত হয়ে পাপ থেকে মন ফিরিয়েছ বলে আনন্দিত হয়েছি। ঈশ্বরের ইচ্ছামতই তোমরা এই দুঃখ পেয়েছিলে, আর সেইজন্য আমাদের দ্বারা তোমাদের কোন ক্ষতি হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা দুঃখ পেয়েছিলে বলে আমি আনন্দিত নই, বরং তোমরা দুঃখিত হয়ে তওবা করেছ বলে আনন্দিত হয়েছি। আল্লাহ্র ইচ্ছামতই তোমরা এই দুঃখ পেয়েছিলে, আর সেইজন্য আমাদের দ্বারা তোমাদের কোন ক্ষতি হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আমি আনন্দিত তোমরা ব্যাথা পেয়েছিলে বলে নয়, কিন্তু সেই ব্যাথা তেআমাদের হৃদয়ে আনুতাপ জাগাতে পেরেছিল সে কথা জেনে। ঈশ্বর যেভাবে চান সেইভাবে তোমরা দুঃখ সহ্য করেছ, তাই আমাদের দ্বারা তোমরা কোনভাবে ক্ষতিগ্রস্ত হওনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি আনন্দ করছি, তোমরা মনে ব্যথা পেয়েছিলে বলে নয়, কিন্তু তোমাদের সেই দুঃখ ও ব্যথা তোমাদের জীবনকে পরিবর্তিত করেছে বলে৷ ঈশ্বরের ইচ্ছানুসারেই তোমরা দুঃখ পেয়েছিলে, তাই আমাদের দ্বারা তোমাদের কোনরকম ক্ষতি হয় নি;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমি আনন্দ করছি; তোমাদের মনে দুঃখ হয়েছে সেজন্য নয়, কিন্তু তোমাদের মনের দুঃখ যে মন পরিবর্তন করেছে তার জন্যই। কারণ ঈশ্বরের ইচ্ছা মতই তোমরা এই মন দুঃখ পেয়েছ, সুতরাং তোমাদের যেন আমাদের মাধ্যমে কোন বিষয়ে ক্ষতি না হয়।