2 Corinthians 8:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ভাইয়েরা, ম্যাসিডোনিয়া দেশস্থ মণ্ডলীসমূহে আল্লাহ্র যে রহমত দেওয়া হয়েছে, তা আমরা তোমাদের জানাচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন ভাইবোনেরা, ম্যাসিডোনিয়ার মণ্ডলীগুলিকে ঈশ্বর যে অনুগ্রহ প্রদান করেছেন, আমরা চাই, তোমরা সে সম্পর্কে অবহিত হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভ্রাতৃগণ, মাকিদনিয়া, দেশস্থ মণ্ডলীসমূহে ঈশ্বরের যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তাহা আমরা তোমাদিগকে জ্ঞাত করিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন ভাই ও বোনেরা, মাকিদনিয়ার খ্রীষ্ট মণ্ডলীগুলির মধ্যে ঈশ্বরের অনুগ্রহ য়ে কাজ করেছে তা আমরা তোমাদের জানাচ্ছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মাকিদনিয়া মণ্ডলীর ভাই এবং বোনদেরকে ঈশ্বরের যে অনুগ্রহ দেওয়া হয়েছে তা আমরা তোমাদের জানাতে চাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভ্রাতৃগণ, মাকিদনিয়া দেশস্থ মণ্ডলীসমূহে ঈশ্বরের যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তাহা আমরা তোমাদিগকে জ্ঞাত করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, ম্যাসিডোনিয়ার মণ্ডলীগুলো ঈশ্বরের কাছ থেকে যে বিশেষ দয়া পেয়েছে সেই বিষয়ে আমরা তোমাদের জানাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, ম্যাসিডোনিয়ার জামাতগুলো আল্লাহ্র কাছ থেকে যে বিশেষ রহমত পেয়েছে সেই বিষয়ে আমরা তোমাদের জানাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, ম্যাসিডোনিয়ার বিভিন্ন মণ্ডলী ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছে তার কথা আমরা তোমাদের জানাতে চাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন ভাই ও বোনেরা, মাকিদনিয়ার খ্রীষ্ট মণ্ডলীগুলির মধ্যে ঈশ্বরের অনুগ্রহ যে কাজ করেছে তা আমরা তোমাদের জানাচ্ছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মাকিদনিয়া মণ্ডলীর ভাই এবং বোনদেরকে ঈশ্বরের যে অনুগ্রহ দান দেওয়া হয়েছে তা আমরা তোমাদের জানাতে চাই।