2 Corinthians 8:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন সেই কাজও সমাপ্ত কর; যেমন ইচ্ছা করায় আগ্রহ ছিল, তদ্রূপ যার যা আছে, সেই অনুসারে যেন সমাপ্তিও হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন সেই কাজ সম্পূর্ণ করো, যেন তা করার জন্য তোমাদের আগ্রহ তোমাদের সামর্থ্য অনুযায়ী তা সম্পন্ন করার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন সেই কার্য্যও সমাপ্ত কর; যেমন ইচ্ছা করায় আগ্রহ ছিল, তদ্রূপ যাহার যাহা আছে, তদনুসারে যেন সমাপ্তিও হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা আগ্রহের সাথে য়ে দেওয়ার কাজ শুরু করেছিলে, এখন তা সেই একই আগ্রহের সঙ্গে তোমাদের সাধ্যমত শেষ কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন এই কাজ শেষ কর। সুতরাং যে আগ্রহ এবং ইচ্ছা নিয়ে এই কাজ করেছিলে, তারপর তোমরাও তোমাদের ক্ষমতা অনুযায়ী কাজ শেষ করতে পারবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন সেই কার্যও সমাপ্ত কর; যেমন ইচ্ছা করায় আগ্রহ ছিল, তদ্রূপ যাহার যাহা আছে, তদনুসারে যেন সমাপ্তিও হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন সেই কাজ শেষ কর। তোমরা যে আগ্রহ নিয়ে সেই কাজ করতে ইচ্ছা করেছিলে সেই একই আগ্রহ নিয়ে তোমাদের সাধ্যমত তা শেষ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন সেই কাজ শেষ কর। তোমরা যে আগ্রহ নিয়ে সেই কাজ করতে ইচ্ছা করেছিলে সেই একই আগ্রহ নিয়ে তোমাদের সাধ্যমত তা শেষ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্কল্প গ্রহণের সময় তোমাদের যে আগ্রহ ছিল, কাজ শেষ করা পর্যন্ত যেন সেই আগ্রহ বজায় থাকে। তোমাদের সামর্থ্য অনুযায়ী দান কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা আগ্রহের সাথে যে দেওয়ার কাজ শুরু করেছিলে, এখন তা সেই একই আগ্রহের সঙ্গে তোমাদের সাধ্যমত শেষ কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন এই কাজ শেষ কর। সুতরাং যে আগ্রহ এবং ইচ্ছা নিয়ে এই কাজ করেছিলে, তারপর তোমরাও তোমাদের ক্ষমতা অনুযায়ী কাজ শেষ করতে পারবে।