2 Corinthians 8:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বর্তমান সময়ে তোমাদের প্রাচুর্যে ওদের অভাব পূর্ণ হোক, যেন আবার ওদের প্রাচুর্যের সময়ে তোমাদের অভাব পূর্ণ হয়, এরূপে যেন সাম্যভাব হয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বর্তমানে তোমাদের প্রাচুর্যে তাদের যা প্রয়োজন, তা পূরণ করবে, যেন তার পরিবর্তে, তাদের প্রাচুর্য সময়মতো তোমাদের প্রয়োজন পূরণ করবে। তখনই সমতা বজায় থাকবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই বর্ত্তমান সময়ে তোমাদের উপচয়ে উহাদের অভাব পূর্ণ হউক, যেন আবার উহাদের উপচয়ে তোমাদের অভাব পূর্ণ হয়, এইরূপে যেন সাম্যভাব হয়;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বর্তমানে তোমাদের যথেষ্ট রয়েছে, তার থেকে দিয়ে তাদের প্রযোজন মেটাতে পারবে, আবার প্রযোজনে তাদের যা বেশী হবে তা দিতে তোমাদের অভাব মিটবে৷ এইভাবে য়েন সর্বত্র সমতা বজায় থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বর্ত্তমান সময়ে তোমাদের প্রাচুর্য্য তাদের যা প্রয়োজন তা যোগান দেবে এবং ঐ ভাবে সেখানে সুবিচার হবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই বর্তমান সময়ে তোমাদের উপচয়ে উহাদের অভাব পূর্ণ হউক, যেন আবার উহাদের উপচয়ে তোমাদের অভাব পূর্ণ হয়, এইরূপে যেন সাম্যভাব হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তোমাদের যা বেশী আছে তার দ্বারা তাদের অভাব মিটবে, আবার যখন তাদের বেশী হবে তখন তারা তোমাদের অভাব মিটাবে। এইভাবে সকলের অবস্থা সমান হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তোমাদের যা বেশী আছে তার দ্বারা তাদের অভাব মিটবে, আবার যখন তাদের বেশী হবে তখন তারা তোমাদের অভাব মিটাবে। এইভাবে সকলের অবস্থা সমান হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে সামঞ্জস্য বজায় রাখার জন্য বর্তমানে তোমাদের উদ্বৃত্ত থেকে তাদের অভাব পূরণ কর যেন পরে কোন সময়ে তোমাদের অভাব হলে তাদের উদ্বৃত্ত থেকে সে অভাব পূরণ হতে পারে। এইভাবেই সমতা বজায় রাখা যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বর্তমানে তোমাদের যথেষ্ট রয়েছে, তার থেকে দিয়ে তাদের প্রয়োজন মেটাতে পারবে, আবার প্রয়োজনে তাদের যা বেশী হবে তা দিয়ে তোমাদের অভাব মিটবে৷ এইভাবে যেন সর্বত্র সমতা বজায় থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বর্ত্তমান দিনের তোমাদের প্রাচুর্য্য তাদের যা প্রয়োজন তা যোগান দেবে এবং ঐ ভাবে সেখানে সুবিচার হবে,