2 Corinthians 8:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা তাঁর সঙ্গে সেই ভাইকে পাঠালাম, ইঞ্জিল সম্বন্ধীয় যাঁর প্রশংসা সমুদয় মণ্ডলীতে পরিব্যাপ্ত হয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমরা তাঁর সঙ্গে সেই ভাইকে পাঠাচ্ছি, যিনি সুসমাচারের প্রতি তাঁর সেবাকাজের জন্য মণ্ডলীগুলির দ্বারা প্রশংসিত হয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা তাঁহার সঙ্গে সেই ভ্রাতাকে পাঠাইলাম, সুসমাচার সম্বন্ধীয় যাঁহার প্রশংসা সমুদয় মণ্ডলীতে ব্যাপিয়াছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা তীতের সঙ্গে সেই ভাইকে পাঠাচ্ছি, যিনি সুসমাচার প্রচারের জন্য সমস্ত মণ্ডলীতে প্রশংসিত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং আমরা তাঁর সঙ্গে সেই ভাইকে পাঠালাম, যিনি সব মণ্ডলী র প্রশংসা সুসমাচার প্রচারের মাধ্যমে করেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা তাঁহার সঙ্গে সেই ভ্রাতাকে পাঠাইলাম, সুসমাচার সম্বন্ধীয় যাঁহার প্রশংসা সমুদয় মণ্ডলীতে ব্যাপিয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তীতের সংগে আমরা আর এক ভাইকেও পাঠাচ্ছি। যীশু খ্রীষ্টের বিষয়ে সুখবর প্রচারের কাজে সব মণ্ডলীই এই ভাইয়ের প্রশংসা করে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তীতের সংগে আমরা আর এক ভাইকেও পাঠাচ্ছি। ঈসা মসীহের বিষয়ে সুসংবাদ তবলিগের কাজে সব জামাতই এই ভাইয়ের প্রশংসা করে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা তাঁর সঙ্গে এক ভ্রাতাকে পাঠাচ্ছি, সুসমাচার প্রচারের কাজ যিনি সমস্ত মণ্ডলীতে বিশেষ খ্যাতি লাভ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা তীতের সঙ্গে সেই ভাইকে পাঠাচ্ছি, যিনি সুসমাচার প্রচারের জন্য সমস্ত মণ্ডলীতে প্রশংসিত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমরা তাঁর সঙ্গে সেই ভাইকে পাঠালাম, যিনি সব মণ্ডলীর প্রশংসা সুসমাচার প্রচারের মাধ্যমে করেছিলেন।