2 Corinthians 8:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল তাই নয়, কিন্তু তিনি সেই দানশীলতার কাজ সম্বন্ধে আমাদের সহচর হবার জন্য মণ্ডলীগুলো কর্তৃক নির্বাচিতও হয়েছেন, যে কাজ প্রভুর গৌরবের জন্য ও আমাদের আগ্রহ প্রকাশের জন্য আমাদের পরিচর্যায় সমপাদিত হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শুধু তাই নয়, আমরা যখন সেই দান বহন করে নিয়ে যাই, আমাদের সঙ্গী হওয়ার জন্য তিনিও মণ্ডলীগুলির দ্বারা মনোনীত হয়েছেন। প্রভুর গৌরবের জন্য ও সহায়তা প্রদানে আমাদের ঐকান্তিক আগ্রহ প্রকাশের জন্য আমরা এই পরিচর্যা সম্পন্ন করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল তাহা নয়, কিন্তু তিনি সেই অনুগ্রহ-কার্য্য সম্বন্ধে আমাদের সহচর হইবার জন্য মণ্ডলীগণ কর্ত্তৃক নির্ব্বাচিতও হইয়াছেন, যে কার্য্য প্রভুর গৌরব ও আমাদের আগ্রহ প্রকাশার্থে আমাদের পরিচর্য্যায় সম্পাদিত হইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেবল তাই নয়, আমাদের সহযাত্রী হিসেবে প্রভুর মহিমার জন্য এই দান নিয়ে যাবার দরুন ও আমাদের সাহায্য করার ইচ্ছাকে প্রমাণ করতে বাস্তবিক মণ্ডলীগুলি তাকে মনোনীত করেছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেবল এই নয়, কিন্তু তিনি আরো তাঁকে বেছে নিয়েছেন তাঁর সঙ্গে এই দান বয়ে নিয়ে যাবার ও প্রভুর নিজের গৌরবের জন্য এবং আমাদের আগ্রহ তাঁকে সাহায্য করেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল তাহা নয়, কিন্তু তিনি সেই অনুগ্রহ-কার্য সম্বন্ধে আমাদের সহচর হইবার জন্য মণ্ডলীগণ কর্তৃক নির্বাচিতও হইয়াছেন, যে কার্য প্রভুর গৌরব ও আমাদের আগ্রহ প্রকাশার্থে আমাদের পরিচর্যায় সমপাদিত হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই মণ্ডলীগুলো কেবল যে তাঁর প্রশংসা করেছে তা নয়, আমাদের সংগে এই দান নিয়ে যাবার জন্য মণ্ডলীগুলো তাঁকে বেছেও নিয়েছে। প্রভুর গৌরবের জন্য এবং অন্যদের সাহায্য করবার কাজে আগ্রহ দেখাবার জন্য আমরা এই দান নিয়ে যাবার ব্যবস্থা করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই জামাতগুলো কেবল যে তাঁর প্রশংসা করেছে তা নয়, আমাদের সংগে এই দান নিয়ে যাবার জন্য জামাতগুলো তাঁকে বেছেও নিয়েছে। প্রভুর গৌরবের জন্য এবং অন্যদের সাহায্য করবার কাজে আগ্রহ দেখাবার জন্য আমরা এই দান নিয়ে যাবার ব্যবস্থা করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুধু তাই নয়, সেবাকার্যে আমাদের আগ্রহ প্রমাণ করার জন্য এবং প্রভুর গৌরবের জন্য যে দান সংগ্রহের কাজে আমরা ব্যাপৃত, তাতে আমাদের সহযোগী হিসাবে বিভিন্ন মণ্ডলী তাঁকে মনোনীত ও নিযুক্ত করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেবল তাই নয়, আমাদের সহযাত্রী হিসেবে প্রভুর মহিমার জন্য এই দান নিয়ে যাবার দরুন ও আমাদের সাহায্য করার ইচ্ছাকে প্রমাণ করতে বাস্তবিক মণ্ডলীগুলি তাকে মনোনীত করেছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেবল এই নয়, কিন্তু মণ্ডলীর দ্বারা তিনিও নিয়োগ হয়েছিলেন তাঁর সঙ্গে এই দান বয়ে নিয়ে যাবার ও এই অনুগ্রহ কার্য্য প্রভুর নিজের গৌরবের জন্য এবং আমাদের আগ্রহ প্রকাশ করার জন্যই পরিষেবা সম্পাদিত হচ্ছে।