2 Corinthians 8:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও ভীষণ কষ্টভোগের মধ্য দিয়ে তাদের উপর মহাপরীক্ষা চলছিল তবুও তাদের মধ্যে আনন্দের প্রাচুর্য ছিল এবং তাদের চরম দীনতার মধ্যেও মুক্ত হস্তে দান করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কষ্টের চরম পরীক্ষার মধ্যেও তাদের আনন্দের উচ্ছ্বাস ও নিদারুণ দারিদ্র্য, প্রচুর দানশীলতায় উপচে পড়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং অগাধ দীনতা তাহাদের দানশীলতারূপ ধনের উদ্দেশে উপচিয়া পড়িয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদিও দুঃখ কষ্ট ভোগ করার মধ্য দিয়ে তাদের পরীক্ষা করা হয়েছে এবং যদিও তারা অতি দরিদ্র, তবু তাদের মনে এতই আনন্দ য়ে তারা অন্যকে খোলা হাতে দান করেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদিও বিশ্বাসীরা খুব কষ্টের মধ্যে দিন কাটাছিল, তা সত্বেও তারা খুব আনন্দে ছিল এবং তাদের দারিদ্রতা সত্বেও তারা নিজেদের ক্ষমতার থেকে বেশি দান দিয়েছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং তাহাদের অগাধ দীনতা তাহাদের দানশীলতারূপ ধনের উদ্দেশে উপচিয়া পড়িয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক কষ্টভোগ করবার মধ্য দিয়ে যদিও তাদের খুব পরীক্ষা চলছিল এবং যদিও তারা খুব গরীব ছিল, তবুও তাদের মনে এত আনন্দ ছিল যে, তারা খোলা হাতে দান করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক কষ্টভোগ করবার মধ্য দিয়ে যদিও তাদের খুব পরীক্ষা চলছিল এবং যদিও তারা খুব গরীব ছিল, তবুও তাদের মনে এত আনন্দ ছিল যে, তারা খোলা হাতে দান করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুঃখকষ্টের মহাপরীক্ষার মধ্যেও তারা আনন্দে উচ্ছল এবং অপরিসীম দারিদ্র্যের মধ্যেও তাদের আন্তরিক বদান্যতার পরিচয় দেখা গিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও দুঃখ কষ্ট ভোগ করার মধ্য দিয়ে তাদের পরীক্ষা করা হয়েছে এবং যদিও তারা অতি দরিদ্র, তবু তাদের মনে এতই আনন্দ যে তারা অন্যকে খোলা হাতে দান করেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও বিশ্বাসীরা খুব কষ্টের মধ্যে দিন কাটাছিল, তা সত্বেও তারা খুব আনন্দে ছিল এবং তাদের দারিদ্রতা সত্বেও তারা নিজেদের ক্ষমতার থেকে বেশি দান দিয়েছিল।