2 Corinthians 8:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা সাবধানে চলছি যেন এই যে মহাদানের পরিচর্যা আমাদের দ্বারা সমপাদিত হচ্ছে, তার বিষয়ে কেউ আমাদের উপরে দোষারোপ করতে না পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুপ্রচুর এই দান আমরা যেভাবে তদারকি করছি, আমরা চাই না যে কেউ তার সমালোচনা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা সাবধানে চলিতেছি, পাছে এই যে মহাদানের পরিচর্য্যা আমাদের দ্বারা সম্পাদিত হইতেছে, এই বিষয়ে কেহ আমাদের উপরে দোষারোপ করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা এই দাযিত্ব সম্পর্কে সতর্ক যাতে এই বিপুল অর্থ বিতরণ সম্পর্কে কেউ য়েন আমাদের সমালোচনা না করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা এই সম্ভবনাকে এড়িয়ে চলছি এই মহৎ দান সংগ্রহের জন্য কেউ যেন আমাদের দোষ না দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা সাবধানে চলিতেছি, পাছে এই যে মহাদানের পরিচর্যা আমাদের দ্বারা সমপাদিত হইতেছে, এই বিষয়ে কেহ আমাদের উপরে দোষারোপ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বিরাট দান বিলি করবার ব্যাপারে কেউ যেন আমাদের বিরুদ্ধে কিছু বলতে না পারে সেইজন্য আমরা এই ভাইকেও পাঠাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বিরাট দান বিলি করবার ব্যাপারে কেউ যেন আমাদের বিরুদ্ধে কিছু বলতে না পারে সেইজন্য আমরা এই ভাইকেও পাঠাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উদার হস্তের এই দান বিতরণের ব্যাপারে কেউ যাতে আমাদের অপবাদ দিতে না পারে, সেইজন্য আমরা সর্বদাই সতর্ক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা এই দায়িত্ব সম্পর্কে সতর্ক যাতে এই বিপুল অর্থ বিতরণ সম্পর্কে কেউ যেন আমাদের সমালোচনা না করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা এই সম্ভবনাকে এড়িয়ে চলছি এই মহৎ দান সংগ্রহের জন্য কেউ যেন আমাদের দোষ না দেয়।