2 Corinthians 8:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ওঁদের সঙ্গে আমাদের সেই ভাইকে পাঠালাম, যাঁকে আমরা অনেকবার অনেক বিষয়ে পরীক্ষা করে যত্নবান দেখেছি এবং তোমাদের প্রতি তাঁর দৃঢ় ঈমানের মধ্য দিয়ে এবার আরও যত্নবান দেখছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সঙ্গে তাঁদের সঙ্গী করে আমাদের আর একজন ভাইকে পাঠাচ্ছি, যিনি বিভিন্নভাবে বহুবার আমাদের কাছে তাঁর উদ্যমের পরিচয় দিয়েছেন, এমনকি, তোমাদের প্রতি তাঁর গভীর আস্থার জন্য তিনি এখন আরও অনেক বেশি উদ্যমী হয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উহাঁদের সহিত আমাদের সেই ভ্রাতাকে পাঠাইলাম, যাঁহাকে আমরা অনেক বার অনেক বিষয়ে পরীক্ষা করিয়া যত্নবান্ দেখিয়াছি, এবং তোমাদের প্রতি তাঁহার দৃঢ় বিশ্বাস হেতু এবার আরও যত্নবান্ দেখিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর ওদের সাথে আমাদের ভাইকে পাঠালাম, যাকে আমরা অনেকবার অনেক বিষয়ে পরীক্ষা করে এইসব কাজে উদ্য়োগী দেখেছি এবং তোমাদের প্রতি তাঁর এই দৃঢ় বিশ্বাসের জন্য এবার আরও আগ্রহী দেখছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং এই ভাইদের তোমাদের সঙ্গে পাঠাচ্ছি, তাদের সঙ্গে ওপর ভাইকে পাঠালাম যাকে আমরা সব সময় পরীক্ষা করে এবং দেখে অনেক কাজে উদ্যোগী কিন্তু বেশি পরিশ্রমী সেই ভাইকে পাঠালাম, কারণ তোমাদের মধ্যে তাঁর মহান আশা আছে
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উঁহাদের সহিত আমাদের সেই ভ্রাতাকে পাঠাইলাম, যাঁহাকে আমরা অনেক বার অনেক বিষয়ে পরীক্ষা করিয়া যত্নবান দেখিয়াছি, এবং তোমাদের প্রতি তাঁহার দৃঢ় বিশ্বাস হেতু এইবার আরও যত্নবান দেখিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া তাঁদের সংগে আমরা আমাদের অন্য আর এক ভাইকেও পাঠাচ্ছি। তিনি যে আগ্রহী তা তিনি অনেক ব্যাপারে অনেক বার আমাদের কাছে প্রমাণ করেছেন। এখন তোমাদের উপর তাঁর খুব বেশী বিশ্বাস হয়েছে বলে তিনি আরও আগ্রহী হয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া তাঁদের সংগে আমরা আমাদের অন্য আর এক ভাইকেও পাঠাচ্ছি। তিনি যে আগ্রহী তা তিনি অনেক ব্যাপারে অনেক বার আমাদের কাছে প্রমাণ করেছেন। এখন তোমাদের উপর তাঁর খুব বেশী বিশ্বাস হয়েছে বলে তিনি আরও আগ্রহী হয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁদের সঙ্গে আমরা আর একজন ভ্রাতাকেও পাঠাচ্ছি। বহু বিষয়ে তাঁর উৎসাহ ও উদ্যমের পরিচয় আমরা পেয়েছি। তোমাদের উপর তাঁর আস্থা থাকায় তিনি এ বিষয়ে আরও উৎসাহী হয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর ওদের সাথে আমাদের ভাইকে পাঠালাম, যাঁকে আমরা অনেকবার অনেক বিষয়ে পরীক্ষা করে এইসব কাজে উদ্যোগী দেখেছি এবং তোমাদের প্রতি তাঁর এই দৃঢ় বিশ্বাসের জন্য এবার আরও বেশী আগ্রহী দেখছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এই ভাইদের তোমাদের সঙ্গে পাঠাচ্ছি, তাদের সঙ্গে ওপর ভাইকে পাঠালাম যাকে আমরা সবদিন পরীক্ষা করে এবং দেখে অনেক কাজে উদ্যোগী কিন্তু বেশি পরিশ্রমী সেই ভাইকে পাঠালাম, কারণ তোমাদের মধ্যে তাঁর মহান আশা আছে