2 Corinthians 8:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তীতের বিষয় যদি বলতে হয়, তবে তিনি আমার সহভাগী ও তোমাদের পক্ষে আমার সহকারী। আমাদের ভাইদের বিষয় যদি বলতে হয়, তাঁরা মণ্ডলীগুলোর প্রেরিত, মসীহের গৌরব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তীতের বিষয়ে বলতে হলে, তিনি আমার অংশীদার ও তোমাদের মধ্যে আমার সহকর্মী। আর আমাদের ভাইদের সম্পর্কে বলি, তাঁরা মণ্ডলীগুলির দ্বারা প্রেরিত ও খ্রীষ্টের গৌরবস্বরূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তীতের বিষয় যদি বলিতে হয়, তবে তিনি আমার সহভাগী ও তোমাদের পক্ষে আমার সহকারী। আমাদের ভ্রাতৃগণের বিষয় যদি বলিতে হয়, তাঁহারা মণ্ডলীগণের প্রেরিত, খ্রীষ্টের গৌরব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তীতের কথা যদি বলতে হয়, তবে তিনি আমার সহকর্মী ও তোমাদের সাহায্যের কাজে আমার সহকারী৷ আমাদের ভাইদের বিষয় যদি বলতে হয়, তবে বলি তাঁরা মণ্ডলীগুলির প্রতিনিধিত্ব করেন এবং খ্রীষ্টের পক্ষে গৌরব আনেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তীতের জন্য, তিনি আমাদের অংশীদার এবং তোমাদের সহকর্মী। আমাদের ভাইদের যাঁদের মণ্ডলী গুলি পাঠিয়েছিল খ্রীষ্টের গৌরবের জন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তীতের বিষয় যদি বলিতে হয়, তবে তিনি আমার সহভাগী ও তোমাদের পক্ষে আমার সহকারী। আমাদের ভ্রাতৃগণের বিষয় যদি বলিতে হয়, তাঁহারা মণ্ডলীগণের প্রেরিত, খ্রীষ্টের গৌরব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তীতের সম্বন্ধে আমার যা বলবার আছে তা এই-তিনি আমার সংগী এবং আমার সংগে তিনি তোমাদের জন্য কাজ করেন। আর অন্য ভাইদের সম্বন্ধে আমার যা বলবার আছে তা এই-মণ্ডলীগুলো তাঁদের বেছে নিয়ে পাঠাচ্ছে। এই ভাইদের মধ্য দিয়ে খ্রীষ্টের গৌরব হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তীতের সম্বন্ধে আমার যা বলবার আছে তা এই- তিনি আমার সংগী এবং আমার সংগে তিনি তোমাদের জন্য কাজ করেন। আর অন্য ভাইদের সম্বন্ধে আমার যা বলবার আছে তা এই- জামাতগুলো তাঁদের বেছে নিয়ে পাঠাচ্ছে। এই ভাইদের মধ্য দিয়ে মসীহের গৌরব হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তীতের পরিচয় এই, তিনি আমার সহযোগী এবং তোমাদের সেবায় আমার সহকর্মী। আর আমাদের বিশ্বাসী ভ্রাতাদের পরিচয় এই যে তাঁরা মণ্ডলী সমূহের প্রেরিত প্রতিনিধি, খ্রীষ্টের গৌরব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তীতের কথা যদি বলতে হয়, তবে তিনি আমার সহকর্মী ও তোমাদের সাহায্যের কাজে আমার সহকারী৷ আমাদের ভাইদের বিষয় যদি বলতে হয়, তবে বলি তাঁরা মণ্ডলীগুলির প্রতিনিধিত্ব করেন এবং খ্রীষ্টের পক্ষে গৌরব আনেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তীতের জন্য, তিনি আমাদের অংশীদার এবং তোমাদের সহ দাস। আমাদের ভাইদের যাঁদের মণ্ডলীগুলি পাঠিয়েছিল খ্রীষ্টের গৌরবের জন্য।