2 Corinthians 8:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমাদের মহব্বতের এবং তোমাদের বিষয়ে আমাদের গর্বের প্রমাণ মণ্ডলীগুলোর সাক্ষাতে তাঁদেরকে প্রদর্শন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, তাঁদের কাছে তোমাদের ভালোবাসা ও তোমাদের সম্পর্কে আমাদের গর্ববোধের প্রমাণ প্রদর্শন করো, যেন সব মণ্ডলী তা দেখতে পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমাদের প্রেম এবং তোমাদের পক্ষে আমাদের শ্লাঘা, এই উভয়ের প্রমাণ মণ্ডলীগণের সাক্ষাতে তাঁহাদিগকে প্রদর্শন কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অতএব তোমাদের ভালবাসার প্রমাণ এবং তোমাদের ওপর আমাদের গর্বের কারণ, এই দুই বিষয়ের প্রমাণ তাদের দেখাও, যাতে সমস্ত মণ্ডলী তা দেখতে পায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং তাদের তোমার ভালবাসা দেখাও, তাদের দেখাও কেন আমারা তোমাদের নিয়ে অপর মণ্ডলী গুলির মধ্যে গর্ব বোধ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমাদের প্রেম এবং তোমাদের পক্ষে আমাদের শ্লাঘা, এই উভয়ের প্রমাণ মণ্ডলীগণের সাক্ষাতে তাঁহাদিগকে প্রদর্শন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই বলি, তাঁদের কাছে খোলাখুলিভাবেই তোমাদের ভালবাসার প্রমাণ দিয়ো এবং তাঁদের দেখায়ো কেন তোমাদের নিয়ে আমরা গর্ববোধ করি, যাতে মণ্ডলীগুলো তা দেখতে পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই বলি, তাঁদের কাছে খোলাখুলিভাবেই তোমাদের মহব্বতের প্রমাণ দিয়ো এবং তাঁদের দেখায়ো কেন তোমাদের নিয়ে আমরা গর্ববোধ করি, যাতে জামাতগুলো তা দেখতে পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং তাঁদের কাছে তোমাদের ভালবাসার পরিচয় দাও। বিভিন্ন মণ্ডলীর কাছে আমি তোমাদের সম্পর্কে যে গর্ব করেছি তা যেন বৃথা না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব তোমাদের ভালবাসার প্রমাণ এবং তোমাদের ওপর আমাদের গর্বের কারণ, এই দুই বিষয়ের প্রমাণ তাঁদের দেখাও, যাতে সমস্ত মণ্ডলী তা দেখতে পায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং তাদের তোমার ভালবাসা দেখাও, তাদের দেখাও কেন আমারা তোমাদের নিয়ে অপর মণ্ডলী গুলির মধ্যে গর্ব বোধ করি।