2 Corinthians 8:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খুবই আগ্রহ সহকারে তারা আমাদের কাছে অনুরোধ করেছিল যেন পবিত্র লোকদের পরিচর্যায় তারা অংশগ্রহণ করার সুযোগ পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রবল আগ্রহের সঙ্গে, পবিত্রগণের এই সেবায় অংশগ্রহণের সুযোগ লাভের জন্য আমাদের মিনতি জানিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে, এবং পবিত্রগণের পরিচর্য্যায় সহভাগিতার সম্বন্ধে, আমাদের কাছে অনুরোধ করিয়াছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা আমাদের ঐকান্তিক অনুরোধ জানিয়ে বলেছিল, ঈশ্বরের লোকদের এই সেবার কাজে অংশগ্রহণ করার সুয়োগ য়েন তাদের দেওয়া হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা খুব আগ্রহের সঙ্গে আমাদের কাছে মিনতি করেছিল বিশ্বাসীদের সহভাগিতায় বিশেষভাবে অংশ গ্রহণ করতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে, এবং পবিত্রগণের পরিচর্যায় সহভাগিতার সম্বন্ধে, আমাদের কাছে অনুরোধ করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা খুব আগ্রহের সংগে আমাদের কাছে অনুরোধ করেছিল যেন ঈশ্বরের যে লোকেরা অভাবের মধ্যে আছে তাদের অভাব মিটাবার কাজে তারা অংশগ্রহণ করবার সুযোগ পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা খুব আগ্রহের সংগে আমাদের কাছে অনুরোধ করেছিল যেন আল্লাহ্র যে লোকেরা অভাবের মধ্যে আছে তাদের অভাব মিটাবার কাজে তারা অংশগ্রহণ করবার সুযোগ পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আমাদের কাছে স্বেচ্ছায় বারবার অনুরোধ জানিয়েছিল যেন যিহুদীয়ার ভক্তদের জন্য ত্রাণসাহায্যেরর সেবায় তাদেরও অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আমাদের ঐকান্তিক অনুরোধ জানিয়ে বলেছিল, ঈশ্বরের লোকদের এই সেবার কাজে অংশগ্রহণ করার সুযোগ যেন তাদের দেওয়া হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা খুব আগ্রহের সঙ্গে আমাদের কাছে মিনতি করেছিল বিশ্বাসীদের পরিষেবায়, সহভাগীতায় এবং অনুগ্রহে বিশেষভাবে যেন অংশগ্রহণ করতে পারে।