2 Corinthians 8:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে তারা যে আমাদের আশা অনুযায়ী কর্ম করলো কেবল তা নয়, বরং আল্লাহ্র ইচ্ছা অনুসারে নিজদেরকেই প্রথমে প্রভু এবং আমাদের উদ্দেশে প্রদান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে কাজ করল। ঈশ্বরের ইচ্ছা অনুসারে তারা প্রথমে প্রভুর, পরে আমাদেরও কাছে নিজেদের প্রদান করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে তাহারা যে আমাদের আশামত কর্ম্ম করিল, কেবল তাহা নয়, বরং ঈশ্বরের ইচ্ছাক্রমে আপনাদিগকেই প্রথমে প্রভুর এবং আমাদের উদ্দেশে প্রদান করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা এমনভাবে দান করেছিল যা আমরা আশাই করি নি৷ তারা ঈশ্বরের ইচ্ছামতো প্রথমে নিজেদের প্রভুর কাছে এবং পরে আমাদের দিয়ে দিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের আশা অনুযায়ী এটা ঘটেনি, কিন্তু প্রথমে তারা নিজেদেরকে প্রভুকে দিয়েছিল এবং তারপর ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে তাহারা যে আমাদের আশামত কর্ম করিল, কেবল তাহা নয়, বরং ঈশ্বরের ইচ্ছাক্রমে আপনাদিগকেই প্রথমে প্রভুর এবং আমাদের উদ্দেশে প্রদান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের আশার অতিরিক্ত তারা দান করেছিল-তারা নিজেদেরই প্রথমে প্রভুর কাছে ও পরে ঈশ্বরের ইচ্ছামত আমাদের কাছে দিয়ে দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের আশার অতিরিক্ত তারা দান করেছিল- তারা নিজেদেরই প্রথমে প্রভুর কাছে ও পরে আল্লাহ্র ইচ্ছামত আমাদের কাছে দিয়ে দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের কাছে আমরা এতখানি আশা করিনি যে তারা প্রথমে প্রভুর উদ্দেশ্যে এবং তারপরে ঈশ্বরের ইচ্ছানুসারে আমাদের জন্যও নিজেদের উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা এমনভাবে দান করেছিল যা আমরা আশাই করি নি৷ তারা ঈশ্বরের ইচ্ছামতো প্রথমে নিজেদের প্রভুর কাছে এবং পরে আমাদের দিয়ে দিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের আশা অনুযায়ী এটা ঘটেনি, কিন্তু প্রথমে তারা নিজেদেরকে প্রভুকে দিয়েছিল এবং তারপর ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের দিলেন।