2 Corinthians 8:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল, তোমরা যেমন সর্ববিষয়ে অর্থাৎ বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সমস্ত রকম যত্নে এবং আমাদের প্রতি তোমাদের মহব্বতে উপচে পড়ছো তেমনি যেন এই দানশীলতার-কাজেও উপচে পড়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যেমন তোমরা সব বিষয়ে উৎকর্ষ লাভ করছ—বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সম্পূর্ণ আন্তরিকতায় ও ভালোবাসায়, যা তোমাদের মধ্যে আমরা উদ্দীপিত করেছি—দেখো, দান দেওয়ার ক্ষেত্রে এই অনুগ্রহেও তোমরা যেন উৎকর্ষ লাভ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল, তোমরা যেমন সর্ব্ববিষয়ে উপচিয়া পড়িতেছ—বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সর্ব্বপ্রকার যত্নে, এবং আমাদের প্রতি তোমাদের প্রেমে —তেমনি যেন এই অনুগ্রহ-কার্য্যেও উপচিয়া পড়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সবকিছু য়েমন তোমাদের প্রচুর পরিমাণে আছে; বিশ্বাস, বলার ক্ষমতা, জ্ঞান, সববিষয়ের প্রতি তোমাদের আগ্রহ এবং আমাদের প্রতি ভালবাসা, ঠিক এইভাবে দান করার গুণটিও য়েন তোমাদের প্রচুর পরিমাণে থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তোমরা সববিষয়ে ভাল বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, অধ্যাবসায়ে এবং আমাদের ওপর তোমাদের ভালবাসা, তুমিও নিশ্চিতভাবে এই মঙ্গলময় কাজে উপচে পড়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল, তোমরা যেমন সর্ববিষয়ে উপচিয়া পড়িতেছ- বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সর্বপ্রকার যত্নে, এবং আমাদের প্রতি তোমাদের প্রেমে- তেমনি যেন এই অনুগ্রহ-কার্যেও উপচিয়া পড়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব কিছু, অর্থাৎ বিশ্বাস, ঈশ্বরের বিষয়ে বলবার ক্ষমতা, জ্ঞান, আগ্রহ এবং আমাদের প্রতি ভালবাসা যেমন তোমাদের প্রচুর পরিমাণে আছে ঠিক তেমনি দান করবার গুণও যেন তোমাদের উপ্চে পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব কিছু, অর্থাৎ বিশ্বাস, আল্লাহ্র বিষয়ে বলবার ক্ষমতা, জ্ঞান, আগ্রহ এবং আমাদের প্রতি মহব্বত যেমন তোমাদের প্রচুর পরিমাণে আছে ঠিক তেমনি দান করবার গুণও যেন তোমাদের উপ্চে পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যেমন বিশ্বাস, বাগ্মিতা, জ্ঞান, সেবাব্রত সর্ববিষয়ে এবং আমাদের প্রতি ভালবাসায় উৎকর্ষতা লাভ করেছ তেমনি এই দানব্রতেও তোমরা অগ্রণী হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সবকিছু যেমন তোমাদের প্রচুর পরিমাণে আছে — বিশ্বাস, বলার ক্ষমতা, জ্ঞান, সব বিষয়ের প্রতি তোমাদের আগ্রহ এবং আমাদের প্রতি ভালবাসা, ঠিক এইভাবে দান করার গুণটিও যেন তোমাদের প্রচুর পরিমাণে থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা সব বিষয়ে ভাল বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, অধ্যাবসায়ে এবং আমাদের ওপর তোমাদের ভালবাসা, তুমিও নিশ্চিত ভাবে এই অনুগ্রহের কাজে উপচে পড়।