2 Corinthians 8:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমরা আমাদের ঈসা মসীহের রহমতের কাজের কথা জ্ঞাত আছ; তিনি ধনবান হলেও তোমাদের জন্য দরিদ্র হলেন, যেন তোমরা তাঁর দরিদ্রতায় ধনবান হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জানো যে, তিনি যদিও ধনী ছিলেন, তবুও তোমাদের কারণে তিনি দরিদ্র হলেন, যেন তোমরা তাঁর দারিদ্র্যের মাধ্যমে ধনী হতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ জ্ঞাত আছ, তিনি ধনবান্‌ হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাঁহার দরিদ্রতায় ধনবান্‌ হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জান, তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন, যাতে তোমরা তাঁর দরিদ্রতায় ধনবান হয়ে উঠতে পার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জানো, যদিও তিনি ধনী ছিলেন, তোমাদের জন্য গরীব হলেন, সুতরাং তোমরা যেন তাঁর দারিদ্রতাই ধনী হতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ জ্ঞাত আছ; তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাঁহার দরিদ্রতায় ধনবান হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দয়ার দানের কথা জান যে, তিনি নিজে ধনী হয়েও তোমাদের জন্য গরীব হলেন, যেন তাঁর গরীব হওয়ার মধ্য দিয়ে তোমরা ধনী হতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো আমাদের হযরত ঈসা মসীহের রহমতের দানের কথা জান যে, তিনি নিজে ধনী হয়েও তোমাদের জন্য গরীব হলেন, যেন তাঁর গরীব হওয়ার মধ্য দিয়ে তোমরা ধনী হতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জান। তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন, যেন তাঁর দারিদ্র বরণে তোমরা ধনী হতে পার। এতে তোমাদের মঙ্গলই হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জান৷ তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন, যাতে তোমরা তাঁর দরিদ্রতায় ধনবান হয়ে উঠতে পার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জানো, যদিও তিনি ধনী ছিলেন, তোমাদের জন্য গরিব হলেন, সুতরাং তোমরা যেন তাঁর দারিদ্রতাই ধনী হতে পার।