2 Corinthians 9:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিনি বপনকারীকে বীজ ও খাবারের জন্য খাদ্য যুগিয়ে থাকেন তিনি তোমাদের বপনের বীজ যোগাবেন এবং তা প্রচুর করবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করবেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যুগিয়ে দেন, তিনি তোমাদের জন্য বীজ যুগিয়ে দেবেন ও বৃদ্ধি করবেন, সেই সঙ্গে তোমাদের ধার্মিকতার ফসল প্রচুররূপে বৃদ্ধি করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্ম্মিকতার ফল বৃদ্ধি করিবেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যিনি কৃষককে বোনার জন্য বীজ ও আহারের জন্য খাদ্য় জুগিয়ে থাকেন, তিনি তোমাদের বোনার জন্য আত্মিক বীজ জোগাবেন এবং তার বৃদ্ধিসাধন করবেন৷ তোমাদের দানশীলতা প্রচুর ফসল উত্পন্ন করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিনি চাষীর জন্য বীজ এবং খাবারের জন্য রুটি যোগান দেন, তিনি আরো যোগান দেবেন এবং রোপণের জন্য তোমাদের বীজ বহুগুণ করবেন এবং তোমাদের ধার্মিকতার ফল বাড়িয়ে দেবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি চাষীর জন্য বীজ ও খাবারের জন্য রুটি যোগান তিনি তোমাদের বুনবার জন্য বীজও যোগাবেন এবং তার পরিমাণ বাড়িয়ে দেবেন। আর তিনি তোমাদের সৎ কাজের ফল প্রচুুর পরিমাণে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি চাষীর জন্য বীজ ও খাবারের জন্য রুটি যোগান তিনি তোমাদের বুনবার জন্য বীজও যোগাবেন এবং তার পরিমাণ বাড়িয়ে দেবেন। আর তিনি তোমাদের সৎ কাজের ফল প্রচুর পরিমাণে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি চাষীকে বীজ এবং সকলকে অন্ন জোগান, তিনিই তোমাদের বীজের ভাণ্ডার পূর্ণ রাখবেন, তোমাদের বদান্যতার ফসল প্রচুর পরিমাণে বৃদ্ধি করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিনি কৃষককে বোনার জন্য বীজ ও আহারের জন্য খাদ্য জুগিয়ে থাকেন, তিনি তোমাদের বোনার জন্য আত্মিক বীজ জোগাবেন এবং তার বৃদ্ধিসাধন করবেন৷ তোমাদের দানশীলতা প্রচুর ফসল উত্পন্ন করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি চাষীর জন্য বীজ এবং খাবারের জন্য রুটি যোগান দেন, তিনি আরো যোগান দেবেন এবং রোপণের জন্য তোমাদের বীজ বহুগুণ করবেন এবং তোমাদের ধার্মিকতার ফল বাড়িয়ে দেবেন।