2 Corinthians 9:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরূপে তোমরা সর্ব প্রকার দানশীলতার জন্য সর্ববিষয়ে ধনবান হবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা আল্লাহ্‌র প্রতি শুকরিয়া সম্পন্ন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সর্বতোভাবে সমৃদ্ধিশালী হবে, যেন তোমরা সব উপলক্ষে মুক্তহস্ত হতে পারো এবং আমাদের মাধ্যমে তোমাদের মুক্তহস্তের সেই দান ঈশ্বরের প্রতি ধন্যবাদ-দানে পরিণত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তোমরা সর্ব্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ব্ববিষয়ে ধনবান্‌ হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর তোমাদের সব বিষয়ে সমৃদ্ধ করবেন য়েন তোমরা সব সময়ে মহত্ হও৷ আমাদের মাধ্যমে তোমাদের দাস, যখন অভাবীদের হাতে দেব, তখন তারা আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ জানাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা সব দিক দিয়েই ধনী হবে যাতে দান করতে পার এবং এই ভাবে আমাদের ভিতর দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ববিষয়ে ধনবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সমপন্ন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সব দিক থেকেই ধনী হবে যাতে তোমরা খোলা হাতে দান করতে পার, আর তাতেই আমাদের মধ্য দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সব দিক থেকেই ধনী হবে যাতে তোমরা খোলা হাতে দান করতে পার, আর তাতেই আমাদের মধ্য দিয়ে আল্লাহ্‌কে শুকরিয়া জানানো হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে তোমরা যাতে সর্বদা উদারহস্তে দান করতে পার তার জন্য তোমাদের সর্বপ্রকারে সমৃদ্ধ করা হবে। আমাদের হাত দিয়ে তোমাদের এই দান ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা নিবেদনে পরিণত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তোমাদের সব বিষয়ে সমৃদ্ধ করবেন যেন তোমরা সব সময়ে মহত্ হও৷ আমাদের মাধ্যমে তোমাদের দান যখন অভাবীদের হাতে দেব, তখন তারা আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ জানাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সব দিক দিয়েই ধনী হবে যাতে দান করতে পার এবং এই ভাবে আমাদের ভিতর দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হবে।