2 Corinthians 9:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এই সেবারূপ পরিচর্যা-কর্ম কেবল পবিত্র লোকদের অভাব পূর্ণ করছে তা নয়, বরং আল্লাহ্‌র উদ্দেশে গভীর কৃতজ্ঞতাও উপচে পড়ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সাধিত এই সেবাকাজ কেবলমাত্র যে ঈশ্বরের লোকদের অভাব দূর করেছে, তা নয়, কিন্তু তা বহু অভিব্যক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি ধন্যবাদ-জ্ঞাপনে উপচে পড়ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা এই সেবারূপ পরিচর্য্যা-কর্ম্ম পবিত্রগণের অভাব পূর্ণ করিতেছে, কেবল তাহা নয়, বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশেও উপচিয়া পড়িতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের এই দানের ফলে ঈশ্বরের লোকদের শুধু য়ে অভাব মিটবে তা না, বরং এই দান ঈশ্বরের প্রতি অনেক ধন্যবাদের দ্বারা উপচে পড়বে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমাদের এই কাজের মাধ্যমে কেবলমাত্র পবিত্র লোকদের অভাব পূরণ করবে তা নয় কিন্তু ঈশ্বরের অনেক ধন্যবাদের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে ছড়িয়ে পড়ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা এই সেবারূপ পরিচর্যা-কর্ম পবিত্রগণের অভাব পূর্ণ করিতেছে, কেবল তাহা নয়, বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশেও উপচিয়া পড়িতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের এই কাজের ফলে যে কেবল ঈশ্বরের লোকদের অভাব পূরণ হবে তা নয়; ঈশ্বরের প্রতি অনেক লোকের কৃতজ্ঞতাও উপ্‌চে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের এই কাজের ফলে যে কেবল আল্লাহ্‌র বান্দাদের অভাব পূরণ হবে তা নয়; আল্লাহ্‌র প্রতি অনেক লোকের কৃতজ্ঞতাও উপ্‌চে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সাহায্যের জন্য এই দান শুধু যে ঈশ্বরের ভক্তদের অভাব পূরণ করবে তা নয়, এর মধ্য দিয়ে অনেকেই ঈশ্বরের প্রতি গভীর কৃতজ্ঞতা নিবেদন করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের এই দানের ফলে ঈশ্বরের লোকদের শুধু যে অভাব মিটবে তা নয় বরং এই দান ঈশ্বরের প্রতি অনেক ধন্যবাদের দ্বারা উপচে পড়বে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের এই পরিষেবার মাধ্যমে কেবলমাত্র পবিত্র লোকদের অভাব পূরণ করবে তা নয় কিন্তু ঈশ্বরের অনেক আরাধনার মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে ছড়িয়ে পড়ছে।