2 Corinthians 9:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমাদের এই পরিচর্যায় তোমাদের যোগ্যতার প্রমাণ পেয়ে তারা আল্লাহ্‌র গৌরব করবে এবং তোমরা মসীহের ইঞ্জিলের প্রতি যে স্বীকৃত বাধ্যতা দেখাচ্ছ এবং তাদের ও সকলের সংগে সহভাগী হয়ে যে দানশীলতা দেখাচ্ছ তার জন্যও তারা তাঁর গৌরব করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সেবাকাজের দ্বারা তোমরা নিজেদের প্রমাণ করেছ, সেই কারণে খ্রীষ্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত বাধ্যতার জন্য এবং তাদের প্রতি ও অন্য সকলের প্রতি তোমাদের মুক্তহস্তের দানের জন্য লোকেরা ঈশ্বরের প্রশংসা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমাদের এই পরিচর্য্যাঘটিত পরীক্ষাসিদ্ধতা হেতু তাহারা ঈশ্বরের গৌরব করিতেছে, খ্রীষ্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত আজ্ঞাবহতা প্রযুক্ত, এবং উহাদের প্রতি ও সকলের প্রতি সহভাগিতানুরূপ দানশীলতা প্রযুক্ত করিতেছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের এই কাজ য়ে আনুগত্যের প্রমাণ দেয় তার জন্যে তারা ঈশ্বরের প্রশংসা করবে, এই আনুগত্য তোমাদের খ্রীষ্টের সুসমাচারের ওপর বিশ্বাস থেকে আসে৷ খোলা হাতে তোমরা য়ে দান তাদের ও অপরের সঙ্গে ভাগ করে নিয়েছ তার জন্য তারা ঈশ্বরের প্রশংসা করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা যে বিশ্বস্ত তোমাদের এই সেবাকাজ তা প্রমাণ করবে তোমরা আরো ঈশ্বরকে গৌরবান্বিত করবে খ্রীষ্টের সুসমাচারে পাপ স্বীকার করে ও বাধ্য হয়ে এবং তোমাদের ও সকলের দান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমাদের এই পরিচর্যাঘটিত পরীক্ষাসিদ্ধতা হেতু তাহারা ঈশ্বরের গৌরব করিতেছে, খ্রীষ্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত আজ্ঞাবহতা প্রযুক্ত, এবং উহাদের প্রতি ও সকলের প্রতি সহভাগিতানুরূপ দানশীলতা প্রযুক্ত করিতেছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যে বিশ্বস্ত, তোমাদের এই দান করা তা প্রমাণ করবে, আর তা দেখে তারা ঈশ্বরের গৌরব করবে, কারণ তোমরা খ্রীষ্টের বিষয়ে সুখবর বিশ্বাস করে তার বাধ্য হয়েছ এবং তোমরা খোলা হাতে তাদের ও অন্য সবাইকে দান করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যে বিশ্বস্ত, তোমাদের এই দান করা তা প্রমাণ করবে, আর তা দেখে তারা আল্লাহ্‌র গৌরব করবে, কারণ তোমরা মসীহের বিষয়ে সুসংবাদের উপর ঈমান এনে তার বাধ্য হয়েছ এবং তোমরা খোলা হাতে তাদের ও অন্য সবাইকে দান করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের এই সেবাকার্য দেখে অনেকেই ঈশ্বরের প্রশস্তি করবে, কারণ তারা এর মধ্য দিয়ে খ্রীষ্টের সুসমাচারের প্রতি তোমাদের অনুরাগ ও আনুগত্য এবং সেইসঙ্গে তাদের ও অন্যান্য সকলের জন্য তোমাদের সহানুভূতি ও উদারতার পরিচয় লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের এই কাজ যে আনুগত্যের প্রমাণ দেয় তার জন্যে তারা ঈশ্বরের প্রশংসা করবে, এই আনুগত্য তোমাদের খ্রীষ্টের সুসমাচারের ওপর বিশ্বাস থেকে আসে৷ খোলা হাতে তোমরা যে দান তাদের ও অপরের সঙ্গে ভাগ করে নিয়েছ তার জন্য তারা ঈশ্বরের প্রশংসা করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যে বিশ্বস্ত তোমাদের এই সেবা কাজ তা প্রমাণ করবে তোমরা আরো ঈশ্বরকে মহিমান্বিত করবে খ্রীষ্টের সুসমাচারে পাপ স্বীকার করে ও বাধ্য হয়ে এবং তোমাদের ও সকলের দান।