2 Corinthians 9:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমি তোমাদের আগ্রহ জানি এবং তোমাদের পক্ষে সেই বিষয়ে ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এই গর্ব করে থাকি যে, গত বৎসর থেকে আখায়ার ভাইয়েরা প্রস্তুত হয়ে রয়েছে; আর তোমাদের গভীর আগ্রহ তাদের অধিকাংশ লোককে উৎসাহিত করে তুলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাহায্যের জন্য তোমাদের আগ্রহের কথা আমি জানি। ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এ সম্পর্কে আমি গর্বও করে থাকি, তাদের বলি যে, আখায়া প্রদেশের মধ্যে তোমরা গত বছর থেকেই দান করার জন্য প্রস্তুত হয়েছ এবং তোমাদের উদ্যম তাদের অধিকাংশ লোককে এ বিষয়ে তৎপর করে তুলতে উৎসাহিত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমি তোমাদের আগ্রহ জানি, এবং তোমাদের পক্ষে সে বিষয়ে মাকিদনীয়দের কাছে এই শ্লাঘা করিয়া থাকি যে, গত বৎসর হইতে আখায়া প্রস্তুত হইয়া রহিয়াছে; আর তোমাদের উদ্যোগ তাহাদের অধিকাংশ লোককে উৎসাহিত করিয়া তুলিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ আমি তোমাদের আগ্রহ জানি এবং তোমাদের বিষয়ে মাকিদনিয়ানদের কাছে এই গর্ব করে থাকি য়ে গত বছর থেকে আখায়ার লোকরা অর্থাত্ তোমরা তৈরী হয়ে রয়েছ; আর এই ঘটনা তাদের বেশীর ভাগ লোককে দানের বিষয়ে উত্সাহিত করে তুলেছে, তারাও দিতে চাইছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের ইচ্ছা সম্বন্ধে জানি, আমি মাকিদনীয়ার লোকদের জন্য গর্ব বোধ করি। আমি তাদের বলেছিলাম যে গত বছর থেকেই আখায়া তৈরী হয়ে রয়েছে। তোমাদের আগ্রহ তাদের বেশিরভাগ লোককে উৎসাহিত করে তুলেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমি তোমাদের আগ্রহ জানি, এবং তোমাদের পক্ষে সেই বিষয়ে মাকিদনীয়দের কাছে এই শ্লাঘা করিয়া থাকি যে, গত বৎসর হইতে আখায়া প্রস্তুত হইয়া রহিয়াছে; আর তোমাদের উদ্যোগ তাহাদের অধিকাংশ লোককে উৎসাহিত করিয়া তুলিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ এই কাজে তোমাদের আগ্রহের কথা আমার জানা আছে। আমি তোমাদের নিয়ে ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এই বলে গর্ব করি যে, গত বছর থেকে আখায়ার লোকেরা, অর্থাৎ তোমরা এই দানের জন্য প্রস্তুত হয়ে আছ। তোমাদের এই আগ্রহ তাদের বেশীর ভাগ লোককে জাগিয়ে তুলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ এই কাজে তোমাদের আগ্রহের কথা আমার জানা আছে। আমি তোমাদের নিয়ে ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এই বলে গর্ব করি যে, গত বছর থেকে আখায়ার লোকেরা, অর্থাৎ তোমরা এই দানের জন্য প্রস্তুত হয়ে আছ। তোমাদের এই আগ্রহ তাদের বেশীর ভাগ লোককে জাগিয়ে তুলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমি তোমাদের আগ্রহের কথা জানি এবং ম্যাসিডনের অধিবাসীদের কাছে তোমাদের সম্পর্কে এই বলে গর্বও করে থাকি যে গত বৎসর থেকে আখায়া প্রদেশ সাহায্য দানের জন্য প্রস্তুত হয়ে আছে। তোমাদের উদ্যম অনেককেই উদ্যোগী করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ আমি তোমাদের আগ্রহ জানি এবং তোমাদের বিষয়ে মাকিদনিয়ানদের কাছে এই গর্ব করে থাকি যে গত বছর থেকে আখায়ার লোকরা অর্থাৎ তোমরা তৈরী হয়ে রয়েছ৷ আর এই ঘটনা তাদের বেশীর ভাগ লোককে দানের বিষয়ে উৎসাহিত করে তুলেছে, তারাও দিতে চাইছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের ইচ্ছা সম্বন্ধে জানি, আমি মাকিদনীয়ার লোকদের জন্য গর্ব বোধ করি। আমি তাদের বলেছিলাম যে গত বছর থেকেই আখায়া তৈরী হয়ে রয়েছে। তোমাদের আগ্রহ তাদের বেশিরভাগ লোককে উৎসাহিত করে তুলেছে।