2 Corinthians 9:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নতুবা কি জানি, ম্যাসিডোনিয়ার কোন লোক আমার সঙ্গে এসে যদি তোমাদের প্রস্তুত না দেখে তবে সেই দৃঢ় প্রত্যাশার বিষয়ে আমাদের লজ্জা জন্মাবে— অবশ্য তোমরাও লজ্জা পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ম্যাসিডোনিয়ার কোনো লোক আমার সঙ্গে এসে যদি দেখে যে, তোমরা প্রস্তুত নও, আমরা—তোমাদের সম্পর্কে কিছু বলতে চাই না—এত আস্থাশীল বলে লজ্জিতই হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নতুবা কি জানি, মাকিদনীয় কোন কোন লোক আমার সহিত আসিয়া যদি তোমাদিগকে প্রস্তুত না দেখে, তবে সেই দৃঢ় প্রত্যাশার বিষয়ে আমাদের (বলিতে চাহি না যে তোমাদেরও)
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তা না হলে মাকিদনিয়ার কিছু লোক যদি আমার সাথে আসে এবং তোমাদের প্রস্তুত না দেখে, তাহলে এই নিশ্চয়তা বোধ আমাদের ও তোমাদের উভয়ের পক্ষেই লজ্জার বিষয় হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নয়ত, যদি কোনো মাকিদনীয় লোক আমার সঙ্গে আসে এবং তোমাদের তৈরী না দেখে, আমরা লজ্জায় পড়ব তোমাদের বিষয় আমার কিছু বলার থাকবে না তোমাদের বিষয় নিশ্চিত থাকবো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নতুবা কি জানি, মাকিদনীয় কোন কোন লোক আমার সহিত আসিয়া যদি তোমাদিগকে প্রস্তুত না দেখে, তবে সেই দৃঢ় প্রত্যাশার বিষয়ে আমাদের (বলিতে চাহি না যে তোমাদেরও) লজ্জা জন্মিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা না হলে ম্যাসিডোনিয়ার লোকেরা যদি আমার সংগে গিয়ে দেখে যে, তোমরা প্রস্তুত নও তবে তোমাদের উপর আমাদের এত বিশ্বাসের জন্য আমরা লজ্জা পাব; অবশ্য তোমরাও লজ্জা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা না হলে ম্যাসিডোনিয়ার লোকেরা যদি আমার সংগে গিয়ে দেখে যে, তোমরা প্রস্তুত নও তবে তোমাদের উপর আমাদের এত ঈমানের জন্য আমরা লজ্জা পাব; অবশ্য তোমরাও লজ্জা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ম্যাসিডনের লোকেরা আমার সঙ্গে গিয়ে যদি দেখে যে তোমরা প্রস্তুত নও তাহলে এই গর্ব প্রকাশের জন্য আমাদের এবং বলা বাহুল্য, তোমাদেরও লজ্জিত হতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তা না হলে মাকিদনিয়ার কিছু লোক যদি আমার সাথে আসে এবং তোমাদের প্রস্তুত না দেখে, তাহলে এই নিশ্চয়তা বোধ আমাদের ও তোমাদের উভয়ের পক্ষেই লজ্জার বিষয় হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নয়ত, যদি কোনো মাকিদনীয় লোক আমার সঙ্গে আসে এবং তোমাদের তৈরী না দেখে, আমরা লজ্জায় পড়ব তোমাদের বিষয় আমার কিছু বলার থাকবে না তোমাদের বিষয় নিশ্চিত থাকবো।