2 Corinthians 9:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমি ভাইদেরকে এই অনুরোধ করা প্রয়োজন মনে করলাম যেন তাঁরা আগে তোমাদের কাছে যান এবং পূর্বে ওয়াদাকৃত তোমাদের সেই দান ঠিকঠাক করেন, যেন এরূপে তা বাধ্যতামূলক বলে নয়, কিন্তু বদান্যতার বিষয় বলে প্রস্তুত থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি ভাবলাম, এই ভাইদের অনুরোধ করা আবশ্যক, যেন তাঁরা আগে তোমাদের পরিদর্শন করেন এবং যে মুক্তহস্ত দানের প্রতিশ্রুতি তোমরা দিয়েছিলে, সেই ব্যবস্থাপনা শেষ করতে পারেন। তখন তা মুক্তহস্তের দান বলে প্রস্তুত থাকবে, অনিচ্ছাকৃত দানরূপে নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লজ্জা জন্মিবে; এই জন্য আমি ভ্রাতৃগণকে এই অনুরোধ করা আবশ্যক বুঝিলাম, যেন তাঁহারা অগ্রে তোমাদের নিকটে যান, এবং পূর্ব্বে অঙ্গীকৃত তোমাদের সেই দান ঠিকঠাক করেন, যেন এইরূপে তাহা পীড়াপীড়ির বিষয় বলিয়া নয়, কিন্তু বদান্যতার বিষয় বলিয়া প্রস্তুত থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেইজন্য আমি ভাইদের এই অনুরোধ করা প্রযোজন মনে করলাম, যাতে তারা আগে তোমাদের কাছে যান এবং দান হিসাবে য়ে অর্থ তোমরা দেবে বলেছিলে, সেই দান সংগ্রহ করে প্রস্তুত থাকতে পারেন৷ সেই দান য়েন স্বেচ্ছাদান হয়, জোর করে আদায় করা চাঁদার টাকা না হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং আমি চিন্তা করেছিলাম ভাইদের তোমার কাছে আগে আসার প্রয়োজন ছিল এবং তোমরা যে দান দেবে প্রতিজ্ঞা করেছিলে সে বিষয়ে আগে থেকে ব্যবস্থা করা। এইভাবে তৈরী থাকো যেন স্বাধীন ভাবে দান দিতে পার এবং তোমাদের দান দিতে জোর করা না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমি ভ্রাতৃগণকে এই অনুরোধ করা আবশ্যক বুঝিলাম, যেন তাঁহারা অগ্রে তোমাদের নিকটে যান, এবং পূর্বে অঙ্গীকৃত তোমাদের সেই দান ঠিকঠাক করেন, যেন এইরূপে তাহা পীড়াপীড়ির বিষয় বলিয়া নয়, কিন্তু বদান্যতার বিষয় বলিয়া প্রস্তুত থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই আমি এই ভাইদের আগে তোমাদের কাছে যাবার জন্য অনুরোধ করা দরকার মনে করলাম, যেন তোমরা যে বিরাট দান দিতে প্রতিজ্ঞা করেছিলে তার ব্যবস্থা তাঁরা আগেই করে রাখতে পারেন। এতে তোমাদের কাছ থেকে জোর করে আমাদের কিছু আদায় করতে হবে না, বরং তোমরা যা দেবে তা দান হিসাবে আগে থেকেই প্রস্তুত থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আমি এই ভাইদের আগে তোমাদের কাছে যাবার জন্য অনুরোধ করা দরকার মনে করলাম, যেন তোমরা যে বিরাট দান দিতে ওয়াদা করেছিলে তার ব্যবস্থা তাঁরা আগেই করে রাখতে পারেন। এতে তোমাদের কাছ থেকে জোর করে আমাদের কিছু আদায় করতে হবে না, বরং তোমরা যা দেবে তা দান হিসাবে আগে থেকেই প্রস্তুত থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি এই ভ্রাতাদের আমার আগে করিন্থে তোমাদের কাছে যাওয়ার জন্য অনুরোধ করা উচিত মনে করলাম যেন তাঁরা সেখানে গেলেই তোমাদের প্রতিশ্রুত দান তাঁদের হাতে তুলে দিতে পার। তাহলে আমি গেলে তোমাদের সংগৃহীত দান আমি গ্রহণ করব। এ দান স্বতঃস্ফূর্ত, বাধ্যতামূলক নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইজন্য আমি ভাইদের এই অনুরোধ করা প্রয়োজন মনে করলাম, যাতে তারা আগে তোমাদের কাছে যান এবং দান হিসাবে যে অর্থ তোমরা দেবে বলেছিলে, সেই দান সংগ্রহ করে প্রস্তুত থাকতে পারেন৷ সেই দান যেন স্বেচ্ছাদান হয়, জোর করে আদায় করা চাঁদার টাকা না হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং আমি চিন্তা করেছিলাম ভাইদের তোমার কাছে আগে আসার প্রয়োজন ছিল এবং তোমরা যে আশীর্বাদের প্রতিজ্ঞা করেছিলে সে বিষয়ে আগে থেকে ব্যবস্থা করা। এই ভাবে তৈরী থাকো যেন স্বাধীন ভাবে দান দিতে পার এবং তোমাদের দান দিতে জোর করা না হয়।