2 Corinthians 9:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অন্তরে যেরূপ সঙ্কল্প করেছে সেই অনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলে না দিক; কেননা আল্লাহ্ হৃষ্টচিত্ত দাতাকে মহব্বত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে, তার তাই দেওয়া উচিত, অনিচ্ছুকরূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর উৎফুল্ল দাতাকে প্রেম করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্ব্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভাল বাসেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রত্যেকে নিজের নিজের অন্তরে য়েমন স্থির করেছে, সেই মতোই দান করুক, মনে দুঃখ পেয়ে অথবা জোর করা হয়েছে বলে নয়, কারণ খুশী মনে যাঁরা দেয়, ঈশ্বর তাদের ভালবাসেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রত্যেকে নিজের মনে যে রকম পরিকল্পনা করেছে সেইভবে দান করুক মনের দুঃখে অথবা দিতে হবে বলে দান না দিক কারণ খুশী মনে যে দান করে ঈশ্বর তাকে ভালবাসেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালবাসেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে সে যেন তা-ই দেয়। কেউ যেন মনে দুঃখ নিয়ে না দেয় বা দিতে হবে বলে না দেয়, কারণ যে খুশী মনে দেয় ঈশ্বর তাকে ভালবাসেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে সে যেন তা-ই দেয়। কেউ যেন মনে দুঃখ নিয়ে না দেয় বা দিতে হবে বলে না দেয়, কারণ যে খুশী মনে দেয় আল্লাহ্ তাকে মহব্বত করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেমন সঙ্কল্প করেছে সে তেমনই দান করুক, কিন্তু সেই দান যেন অনিচ্ছাকৃত বা বাধ্যতামূলক না হয় কারণ যে হৃষ্ট চিত্তে দান করে ঈশ্বর তাকে ভালবাসেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকে নিজের নিজের অন্তরে যেমন স্থির করেছে, সেই মতোই দান করুক, মনে দুঃখ পেয়ে অথবা জোর করা হয়েছে বলে নয়, কারণ খুশী মনে যারা দেয়, ঈশ্বর তাদের ভালবাসেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেকে নিজের মনে যে রকম পরিকল্পনা করেছে সেইভাবে দান করুক মনের দুঃখে অথবা দিতে হবে বলে দান না দিক কারণ খুশী মনে যে দান করে ঈশ্বর তাকে ভালবাসেন।