2 Corinthians 9:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্‌ তোমাদের সর্ব প্রকার রহমতের উপচয় দিতে সমর্থ; যেন সর্ব বিষয়ে সর্বদা সর্ব প্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্ব প্রকার সৎকর্মের জন্য উপচে পড়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয়ে, সবসময়, সব ধরনের পর্যাপ্ততা থাকায়, তোমরা সব ধরনের সৎকর্মে উপচে পড়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বর তোমাদিগকে সর্ব্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ; যেন সর্ব্ববিষয়ে সর্ব্বদা সর্ব্বপ্রকার প্রাচুর্য্য থাকায় তোমরা সর্ব্বপ্রকার সৎকর্ম্মের নিমিত্ত উপচিয়া পড়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর তোমাদের সর্বপ্রকার আশীর্বাদ প্রচুর পরিমাণে দিয়ে থাকেন, য়েন সব সময় তোমাদের সব কিছুই বেশী পরিমাণে থাকে এবং য়েন সব রকম ভাল কাজ করার জন্য সর্ব সময়ে তোমাদের ইচ্ছা ও প্রযোজনের অতিরিক্ত সবই থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং ঈশ্বর তোমাদের সবরকম অনুগ্রহ উপচে দিতে পারেন, সুতরাং, সব সময়, সববিষয়ে, তোমাদের সবরকম প্রয়োজনে, সব রকম ভালো কাজে তোমরা এগিয়ে চল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ; যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের সব রকম ভাবে দয়া করবার ক্ষমতা ঈশ্বরের আছে, যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই সব সময় তোমাদের থাকে; আর তার ফলে যেন তোমরা সব রকম ভাল কাজের জন্য খোলা হাতে দান করতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের সব রকম ভাবে রহমত করবার ক্ষমতা আল্লাহ্‌র আছে, যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই সব সময় তোমাদের থাকে; আর তার ফলে যেন তোমরা সব রকম ভাল কাজের জন্য খোলা হাতে দান করতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ বিপুল পরিমাণে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। তোমাদের যা কিছু প্রয়োজন তা সবসময়ই পেতে পার, এবং তার থেকে সব রকমের ভাল কাজে তোমরা যথেষ্ট পরিমাণে দান করতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তোমাদের সর্বপ্রকার আশীর্বাদ প্রচুর পরিমাণে দিয়ে থাকেন, যেন সব সময় তোমাদের সব কিছুই বেশী পরিমাণে থাকে এবং যেন সব রকম ভাল কাজ করার জন্য সর্ব সময়ে তোমাদের ইচ্ছা ও প্রয়োজনের অতিরিক্ত সবই থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং ঈশ্বর তোমাদের সব রকম আশীর্বাদ উপচে দিতে পারেন, সুতরাং, সবদিন, সব বিষয়ে, তোমাদের সব রকম প্রয়োজনে, সব রকম ভালো কাজে তোমরা এগিয়ে চল।