2 John 1:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই প্রাচীন— মনোনীতা মহিলা ও তাঁর সন্তানদের সমীপে; যাঁদেরকে আমি সত্যে মহব্বত করি। কেবল আমি নই, বরং যত লোক সত্য জানে, সকলেই মহব্বত করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি, এই প্রাচীন, সেই মনোনীত মহিলা ও তাঁর সন্তানদের উদ্দেশ্যে লিখছি, যাঁদের আমি প্রকৃতই ভালোবাসি, শুধু আমি নয়, যারা সত্যকে জানে, তারা সকলেই ভালোবাসে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রাচীন—মনোনীতা মহিলা ও তাঁহার সন্তানগণের সমীপে; যাঁহাদিগকে আমি সত্যে প্রেম করি (কেবল আমি নয়, বরং যত লোক সত্য জানে, সকলেই করে),
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই প্রাচীন এই চিঠি ঈশ্বরের মনোনীত মহিলা ও তাঁর সন্তানদের কাছে লিখেছে৷ আমি তোমাদের সকলকে সত্যে ভালবাসি৷ কেবল আমি নই, যাঁরা সত্য কি জানে তারাও তোমাদের ভালবাসে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই প্রাচীন- মনোনীতা মহিলা ও তাঁর সন্তানদের কাছে; যাদেরকে আমি সত্যে ভালবাসি (কেবল আমি না, বরং যত লোক সত্য জানে, সবাই ভালবাসে),
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই প্রাচীন- মনোনীতা মহিলা ও তাঁহার সন্তানগণের সমীপে; যাঁহাদিগকে আমি সত্যে প্রেম করি (কেবল আমি নয়, বরং যত লোক সত্য জানে, সকলেই করে),
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যাকে বেছে নিয়েছেন সেই মহিলা ও তার সন্তানদের কাছে সেই বুড়ো নেতা আমি এই চিঠি লিখছি। ঈশ্বরের সত্যের দরুন আমি তোমাদের সবাইকে ভালবাসি। কেবল যে আমি তোমাদের ভালবাসি তা নয়, কিন্তু যারা ঈশ্বরের সত্য জানতে পেরেছে তারা সবাই তোমাদের ভালবাসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ যাকে বেছে নিয়েছেন সেই মহিলা ও তার সন্তানদের কাছে সেই বুড়ো নেতা আমি এই চিঠি লিখছি। আল্লাহ্র সত্যের দরুন আমি তোমাদের সবাইকে মহব্বত করি। কেবল যে আমি তোমাদের মহব্বত করি তা নয়, কিন্তু যারা আল্লাহ্র সত্য জানতে পেরেছে তারা সবাই তোমাদের মহব্বত করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের মনোনীত ভদ্রমহিলা ও তাঁর সন্তানদের সমীপে নেতৃস্থানীয় প্রবীণের পত্র: এদের আমি সত্যই ভালবাসি, কেবল আমি নই, যারা সত্যের পরিচয় লাভ করেছে তারাও সকলে ভালবাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই প্রাচীন এই চিঠি ঈশ্বরের মনোনীত মহিলা ও তাঁর সন্তানদের কাছে লিখেছে৷ আমি তোমাদের সকলকে সত্যে ভালবাসি৷ কেবল আমি নই, যারা সত্য কি জানে তারাও তোমাদের ভালবাসে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই প্রাচীন মনোনীতা মহিলা ও তাঁর সন্তানদের কাছে এই চিঠি লিখছি; যাদেরকে আমি সত্যে ভালবাসি (কেবল আমি না, বরং যত লোক সত্য জানে, সবাই ভালবাসে),