2 John 1:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদেরকে লিখবার অনেক কথা ছিল; কাগজ ও কালি ব্যবহার করতে আমার ইচ্ছা হল না। কিন্তু প্রত্যাশা করি যে, আমি তোমাদের কাছে গিয়ে সম্মুখাসম্মুখি হয়ে কথাবার্তা বলবো, যেন আমাদের আনন্দ সমপূর্ণ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাকে আরও অনেক কথা লেখার ছিল, কিন্তু আমি কাগজ কলম ব্যবহার করতে চাই না। বরং, আমি তোমাদের কাছে গিয়ে সাক্ষাতে কথা বলার আশা করি, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদিগকে লিখিবার অনেক কথা ছিল; কাগজ ও কালী ব্যবহার করিতে আমার ইচ্ছা হইল না। কিন্তু প্রত্যাশা করি যে, আমি তোমাদের কাছে গিয়া সম্মুখাসম্মুখি হইয়া কথাবার্ত্তা কহিব, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদিও তোমাদের কাছে লেখার অনেক বিষয়ই আমার ছিল, কিন্তু আমি কলম ও কালি ব্যবহার করতে চাই না৷ আমি আশা করছি তোমাদের কাছে যাব তাহলে আমরা একসাথে হয়ে অনেক কথা বলতে পারব, য়েন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমাদেরকে লেখার অনেক কথা ছিল; কাগজ ও কালী ব্যবহার করতে আমার ইচ্ছা হল না। কিন্তু আশা করি যে, আমি তোমাদের কাছে গিয়ে সামনা সামনি হয়ে কথাবার্ত্তা বলব, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদিগকে লিখিবার অনেক কথা ছিল; কাগজ ও কালি ব্যবহার করিতে আমার ইচ্ছা হইল না। কিন্তু প্রত্যাশা করি যে, আমি তোমাদের কাছে গিয়া সম্মুখাসম্মুখি হইয়া কথাবার্তা কহিব, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও তোমাদের কাছে আমার অনেক কথা লিখবার ছিল তবুও কাগজ ও কালিতে তা লিখতে চাই না। তার চেয়ে আমি তোমাদের কাছে গিয়ে মুখোমুখি কথা বলবার আশা করি, যেন আমাদের আনন্দ পূর্ণ হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও তোমাদের কাছে আমার অনেক কথা লিখবার ছিল তবুও কাগজ ও কালিতে তা লিখতে চাই না। তার চেয়ে আমি তোমাদের কাছে গিয়ে মুখোমুখি কথা বলবার আশা করি, যেন আমাদের আনন্দ পূর্ণ হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেআমাদের কাছে আমার অনেক কথা বলার ছিল, কিন্তু কাগজে-কলমে তা বলতে চাই না। আমি আশা করি তোমাদের কাছে গিয়ে সাক্ষাতে সব কথা বলতে পারব। তাহলেই আমরা পূর্ম আনন্দ লাভ করতে পারব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও তোমাদের কাছে লেখার অনেক বিষয়ই আমার ছিল, কিন্তু আমি কলম ও কালি ব্যবহার করতে চাই না৷ আমি আশা করছি তোমাদের কাছে যাব তাহলে আমরা একসাথে হয়ে অনেক কথা বলতে পারব, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদেরকে রচনার অনেক কথা ছিল; কাগজ ও কালি ব্যবহার করতে আমার ইচ্ছা হল না। কিন্তু আশাকরি যে, আমি তোমাদের কাছে গিয়ে সামনা সামনি হয়ে কথাবার্ত্তা বলব, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়।