2 John 1:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সত্যের দরুন, যে সত্য আমাদের মধ্যে বাস করছে এবং অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সেই সত্য আমাদের অন্তরে আছে এবং চিরদিন আমাদের সঙ্গে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সত্য প্রযুক্ত, যাহা আমাদিগেতে বাস করিতেছে, এবং অনন্তকাল আমাদের সঙ্গে থাকিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সত্য আমাদের অন্তরে আছে বলেই আমরা তোমাদের ভালবাসি৷ সেই সত্য আমাদের সঙ্গে চিরকাল থাকবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই সত্যের কারণে, যা আমাদের দেহে বসবাস করছে, এবং অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সত্য প্রযুক্ত, যাহা আমাদের মধ্যে বাস করিতেছে এবং অনন্তকাল আমাদের সঙ্গে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সত্য আমাদের অন্তরে আছে এবং চিরকাল ধরে আমাদের সংগে থাকবে সেই সত্যের জন্যই আমরা তোমাদের ভালবাসি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সত্য আমাদের অন্তরে আছে এবং চিরকাল ধরে আমাদের সংগে থাকবে সেই সত্যের জন্যই আমরা তোমাদের মহব্বত করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সেই সত্য আমাদের অন্তরে আছে, চিরকাল আমাদের সঙ্গে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সত্য আমাদের অন্তরে আছে বলেই আমরা তোমাদের ভালবাসি৷ সেই সত্য আমাদের সঙ্গে চিরকাল থাকবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সত্যের কারণে, যা আমাদের মধ্যে বসবাস করছে এবং অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে।