2 John 1:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতা আল্লাহ্ থেকে এবং সেই পিতার পুত্র ঈসা মসীহ্ থেকে সত্যে ও মহব্বতে রহমত, করুণা ও শান্তি আমাদের সঙ্গে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতা ঈশ্বর এবং পিতার পুত্র, যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ, করুণা ও শান্তি আমাদের মধ্যে সত্যে ও প্রেমে বিরাজ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনুগ্রহ, দয়া, শান্তি, পিতা ঈশ্বর হইতে, এবং সেই পিতার পুত্র যীশু খ্রীষ্ট হইতে, সত্যে ও প্রেমে আমাদের সঙ্গে থাকিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতা ঈশ্বর ও তাঁর পুত্র যীশু খ্রীষ্টের কাছ থেকে অনুগ্রহ, দয়া ও শান্তি আমাদের সঙ্গে থাকবে৷ সত্য ও ভালবাসার মধ্য দিয়ে আমরা এই আশীর্বাদের অধিকারী হয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অনুগ্রহ, দয়া, শান্তি, পিতা ঈশ্বর থেকে, এবং সেই পিতার পুত্র যীশু খ্রীষ্ট থেকে, সত্যে ও ভালবাসায় আমাদের সঙ্গে থাকবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনুগ্রহ, দয়া, শান্তি, পিতা ঈশ্বর হইতে এবং সেই পিতার পুত্র যীশু খ্রীষ্ট হইতে সত্যে ও প্রেমে আমাদের সঙ্গে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতা ঈশ্বর এবং সেই পিতার পুত্র যীশু খ্রীষ্টের কাছ থেকে সত্য ও ভালবাসার মধ্য দিয়ে দয়া, করুণা আর শান্তি আমাদের সংগে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতা আল্লাহ এবং সেই পিতার পুত্র ঈসা মসীহের কাছ থেকে সত্য ও মহব্বতের মধ্য দিয়ে রহমত, মমতা আর শান্তি আমাদের সংগে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতা ঈশ্বর এবং পিতারর পুত্র যীশু খ্রীষ্টের অনুগ্রহ, দয়া ও শান্তি, সত্য ও প্রেমে মণ্ডিত হয়ে আমাদের জীবনে বিরাজ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতা ঈশ্বর ও তাঁর পুত্র যীশু খ্রীষ্টের কাছ থেকে অনুগ্রহ, দয়া ও শান্তি আমাদের সঙ্গে থাকবে৷ সত্য ও ভালবাসার মধ্য দিয়ে আমরা এই আশীর্বাদের অধিকারী হয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনুগ্রহ, দয়া, শান্তি, পিতা ঈশ্বর থেকে এবং সেই পিতার পুত্র যীশু খ্রীষ্ট থেকে, সত্যে ও ভালবাসায় আমাদের সঙ্গে থাকবে।