2 John 1:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা পিতার কাছ থেকে যে হুকুম পেয়েছি, তোমার সন্তানদের মধ্যে কেউ কেউ তেমনি সত্যের পথে চলছে দেখতে পেয়ে আমি অতিশয় আনন্দিত হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতা যেমন আমাদের নির্দেশ দিয়েছেন, তোমার কয়েকজন সন্তান সেইমতো সত্যে জীবন কাটাচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অতিশয় আনন্দ করি, কেননা দেখিতে পাইয়াছি, যেমন আমরা পিতা হইতে আদেশ প্রাপ্ত হইয়াছি, তোমার সন্তানদের মধ্যে কেহ কেহ তেমনি সত্যে চলিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমার সন্তানদের মধ্যে কেউ কেউ সত্য পথে চলছে ও পিতা আমাদের য়েমন আদেশ করেছেন সেই অনুসারে জীবনযাপন করছে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি অনেক আনন্দিত, কারণ দেখতে পাচ্ছি, যেমন আমরা পিতার থেকে আদেশ পেয়েছি, তোমার সন্তানদের মধ্যে কেউ কেউ তেমনি সত্যে চলছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অতিশয় আনন্দ করি, কেননা দেখিতে পাইয়াছি, যেমন আমরা পিতা হইতে আদেশ প্রাপ্ত হইয়াছি, তোমার সন্তানদের মধ্যে কেহ কেহ তেমনি সত্যে চলিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতা আমাদের যে আদেশ দিয়েছেন সেই অনুসারেই তোমার কয়েকটি ছেলেমেয়ে ঈশ্বরের সত্যের পথে চলছে দেখে আমি খুব আনন্দিত হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতা আমাদের যে হুকুম দিয়েছেন সেই অনুসারেই তোমার কয়েকটি ছেলেমেয়ে আল্লাহ্র সত্যের পথে চলছে দেখে আমি খুব আনন্দিত হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা পিতার কাছ থেকে যেমন নির্দেশ পেয়েছি সেই অনুসারে তোমার কয়েকটি সন্তান সত্যের অনুগামী হয়েছে জেনে আমি পরম আনন্দ লাভ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার সন্তানদের মধ্যে কেউ কেউ সত্য পথে চলছে ও পিতা আমাদের যেমন আদেশ করেছেন সেই অনুসারে জীবনযাপন করছে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অনেক আনন্দিত, কারণ দেখতে পাচ্ছি, যেমন আমরা পিতার থেকে আদেশ পেয়েছি, তোমার সন্তানদের মধ্যে কেউ কেউ তেমনি সত্যে চলছে।