2 John 1:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন, প্রিয় বোন, আমি তোমাকে নতুন হুকুম লিখবার মত নয়, কিন্তু আদি থেকে আমরা যে হুকুম পেয়েছি, সেই অনুসারে তোমাকে এই ফরিয়াদ করছি, যেন আমরা একে অন্যকে মহব্বত করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এখন, প্রিয় মহিলা, এ কোনো নতুন আজ্ঞা নয়, কিন্তু প্রথম থেকে যা পেয়েছি, এমন একটি আজ্ঞা সম্পর্কে আমি তোমাকে লিখছি। আমি বলি, আমরা যেন পরস্পরকে প্রেম করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন, অয়ি মহিলে, আমি তোমাকে নূতন আজ্ঞা লিখিবার মত নয়, কিন্তু আদি হইতে আমরা যে আজ্ঞা পাইয়াছি, তদনুসারে তোমাকে এই বিনতি করিতেছি, যেন আমরা পরস্পর প্রেম করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় ভদ্রমহিলা, তোমার কাছে আমার অনুরোধ আমরা য়েন একে অপরকে ভালবাসি৷ এটা কোন নতুন আদেশ নয়৷ এই আদেশ তো আমরা শুরু থেকেই শুনে আসছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এখন, ওহে ভদ্রমহিলা, আমি তোমাকে নতুন কোনো আজ্ঞা লেখার মত নয়, কিন্তু শুরু থেকে আমরা যে আজ্ঞা পেয়েছি, সেইভাবে তোমাকে এই অনুরোধ করছি, যেন আমরা পরস্পরকে ভালবাসি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন, অয়ি মহিলে, আমি তোমাকে নূতন আজ্ঞা লিখিবার মত নয়, কিন্তু আদি হইতে আমরা যে আজ্ঞা পাইয়াছি, তদনুসারে তোমাকে এই বিনতি করিতেছি, যেন আমরা পরস্পর প্রেম করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যেন একে অন্যকে ভালবাসি, এটাই হল তোমার কাছে আমার অনুরোধ। প্রিয় বোন, আমি যা লিখছি তা কোন নতুন আদেশ নয়, বরং এই আদেশ আমরা প্রথম থেকেই পেয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যেন একে অন্যকে মহব্বত করি, এটাই হল তোমার কাছে আমার অনুরোধ। প্রিয় বোন, আমি যা লিখছি তা কোন নতুন হুকুম নয়, বরং এই হুকুম আমরা প্রথম থেকেই পেয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কল্যাণীয়া, নতুন কোন আদেশ নয়, বরং প্রথম থেকেই যে নির্দেশ আমরা পেয়েছি তার কথাই আমি লিখছি, তোমার কাছে এখন আমার অনুরোধ —আমরা যেন পরস্পরকে ভালবাসি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় ভদ্রমহিলা, তোমার কাছে আমার অনুরোধ আমরা যেন একে অপরকে ভালবাসি৷ এটা কোন নতুন আদেশ নয়৷ এই আদেশ তো আমরা শুরু থেকেই শুনে আসছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এখন, ওহে ভদ্র মহিলা, আমি তোমাকে নতুন কোনো আজ্ঞা রচনার মত নয়, কিন্তু শুরু থেকে আমরা যে আদেশ পেয়েছি, সেইভাবে তোমাকে এই অনুরোধ করছি, যেন আমরা পরস্পরকে ভালবাসি।