2 John 1:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মহব্বত এই— আমরা যেন তাঁর হুকুম অনুসারে চলি; এই হুকুমটি তোমরা আদি থেকে শুনেছ, যেন তোমরা সেই পথে চল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর প্রেম হল এই: আমরা যেন তাঁর সব আজ্ঞার বাধ্য হয়ে চলি। প্রথম থেকেই তোমরা তাঁর এই আজ্ঞা শুনেছ যে, তোমরা প্রেমে জীবনযাপন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রেম এই, যেন আমরা তাঁহার আজ্ঞানুসারে চলি; আজ্ঞাটী এই, যেমন তোমরা আদি হইতে শুনিয়াছ, যেন তোমরা উহাতে চল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এবং এই ভালবাসার অর্থ হল, ঈশ্বর য়েমন আদেশ করেছেন সেইরকমভাবে জীবনযাপন করা৷ ঈশ্বরের আদেশ হল তোমরা ভালবাসায় ভরা জীবনযাপন কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ভালবাসা এই, যেন আমরা তাঁর আজ্ঞানুসারে চলি; আজ্ঞাটী এই, যেমন তোমরা শুরু থেকে শুনেছ, যেন তোমরা ঐ প্রেমে চল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রেম এই- আমরা যেন তাঁহার আজ্ঞানুসারে চলি; আজ্ঞাটি এই, যেমন তোমরা আদি হইতে শুনিয়াছ, যেন তোমরা উহাতে চল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভালবাসা হল ঈশ্বরের আদেশ মত চলা। তোমরা প্রথম থেকেই যে আদেশের কথা শুনে এসেছ সেইমতই তোমরা ভালবাসার পথে চল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহব্বত হল আল্লাহ্র হুকুম মত চলা। তোমরা প্রথম থেকেই যে হুকুমের কথা শুনে এসেছ সেইমতই তোমরা মহব্বতের পথে চল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেমের অর্থ হল —আমরা যেন তাঁর আদেশ মেনে চলি। তাঁর এই আদেশ প্রথম থেকেই তোমরা শুনে আসছ–তোমার প্রেমের পথে চল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং এই ভালবাসার অর্থ হল, ঈশ্বর যেমন আদেশ করেছেন সেইরকমভাবে জীবনযাপন করা৷ ঈশ্বরের আদেশ হল তোমরা ভালবাসায় ভরা জীবনযাপন কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ভালবাসা এই, যেন আমরা তাঁর আজ্ঞানুসারে চলি; আদেশটি এই, যেমন তোমরা শুরু থেকে শুনেছ, যেন তোমরা ঐ প্রেমে চল।