2 John 1:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ অনেক ছলনাকারী লোক দুনিয়াতে বের হয়েছে; ঈসা মসীহ্ মানব দেহে আগমন করেছেন, এই কথা তারা স্বীকার করে না; এরাই তো সেই ছলনাকারী ও দজ্জাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বহু প্রতারক, যারা যীশু খ্রীষ্টের মানবদেহে আগমনকে স্বীকার করে না, তারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই ধরনের লোকেরাই প্রতারক এবং খ্রীষ্টারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ অনেক ভ্রামক জগতে বাহির হইয়াছে; যীশু খ্রীষ্ট মাংসে আগমন করিয়াছেন, ইহা তাহারা স্বীকার করে না; এই ত সেই ভ্রামক ও খ্রীষ্টারি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই জগতে অনেক ভণ্ড শিক্ষক তৈরী হয়েছে৷ যীশু খ্রীষ্ট য়ে মানব দেহে আত্মপ্রকাশ করেছিলেন একথা তারা স্বীকার করে না৷ য়ে এইরকম করে, সে শিক্ষক হিসেবে ঠগ ও খ্রীষ্টারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ অনেক প্রতারক জগতে বের হয়েছে; যীশু খ্রীষ্ট মানুষ রূপে এসেছেন, এটা তারা স্বীকার করে না; এই তো সেই প্রতারক ও খ্রীষ্টের শত্রু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ অনেক ভ্রামক জগতে বাহির হইয়াছে; যীশু খ্রীষ্ট মাংসে আগমন করিয়াছেন, ইহা তাহারা স্বীকার করে না; ইহা ত সেই ভ্রামক ও খ্রীষ্টারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জগতে এমন অনেক লোক বের হয়েছে যারা ছলনা করে বেড়ায়। যীশু খ্রীষ্ট যে মানুষ হয়ে এসেছিলেন তারা তা স্বীকার করে না। এই রকম লোকেরাই ছলনাকারী ও খ্রীষ্টের শত্রু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়াতে এমন অনেক লোক বের হয়েছে যারা ছলনা করে বেড়ায়। ঈসা মসীহ্ যে মানুষ হয়ে এসেছিলেন তারা তা স্বীকার করে না। এই রকম লোকেরাই ছলনাকারী ও দজ্জাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জগতে অনেকেই এসেছে যারা যীশু খ্রীষ্টের মানবদেহে আগমনের কথা স্বীকার করে না। এরাই বিভ্রান্ত সৃষ্টিকারী ও খ্রীষ্টবৈরী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জগতে অনেক ভণ্ড শিক্ষক তৈরী হয়েছে৷ যীশু খ্রীষ্ট যে মানব দেহে আত্মপ্রকাশ করেছিলেন একথা তারা স্বীকার করে না৷ যে এইরকম করে, সে শিক্ষক হিসেবে ঠগ ও খ্রীষ্টারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অনেক প্রতারক জগতে বের হয়েছে; যারা যীশু খ্রীষ্ট যে দেহ রূপে এসেছেন সেটা স্বীকার করে না; এরাই হলো সেই প্রতারক ও খ্রীষ্টের শত্রু।