2 John 1:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ মসীহের শিক্ষাতে না থাকে কিন্তু তার সীমা ছাড়িয়ে যায়, সে আল্লাহ্‌কে পায় নি; সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পেয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খ্রীষ্টের শিক্ষায় অবিচল না থেকে যে তা অতিক্রম করে চলে, সে ঈশ্বরকে পায়নি। সেই শিক্ষায় যে অবিচল থাকে, সে পিতা ও পুত্র উভয়কেই পেয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ অগ্রে চলে, এবং খ্রীষ্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায় নাই; সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে কেউ খ্রীষ্টেতে এগিয়ে চলে, এবং খ্রীষ্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায়নি; সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পেয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ অগ্রে চলে, এবং খ্রীষ্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায় নাই; সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা খ্রীষ্টের দেওয়া শিক্ষার সীমা ছাড়িয়ে যায় এবং সেই শিক্ষায় স্থির থাকে না তাদের অন্তরে ঈশ্বর নেই। কিন্তু যে সেই শিক্ষায় স্থির থাকে তার অন্তরে পিতা এবং পুত্র দু’জনেই আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মসীহের দেওয়া শিক্ষার সীমা ছাড়িয়ে যায় এবং সেই শিক্ষায় স্থির থাকে না তাদের অন্তরে আল্লাহ্‌ নেই। কিন্তু যে সেই শিক্ষায় স্থির থাকে তার অন্তরে পিতা এবং পুত্র দু’জনেই আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্টের শিক্ষায় অবিচল না থেকে যে তা লঙ্ঘন করে সে ঈশ্বরকে পায়নি। যে সেই শিক্ষায় অবিচল থাকে সে পিতা ও পুত্র উভয়কেই পেয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেবল খ্রীষ্টের শিক্ষারই অনুসরণ করা উচিত, যদি কেউ খ্রীষ্টের শিক্ষাকে পরিবর্তিত করে তবে সে ঈশ্বরকে পায় না; কিন্তু যে কেউ সেই শিক্ষানুসারে চলে সে পিতা ও পুত্র উভয়কেই পায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ এগিয়ে চলে এবং খ্রীষ্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায়নি; সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পেয়েছে।