2 Kings 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ পুনর্বার পঞ্চাশ জন লোকের সঙ্গে আর এক জন পঞ্চাশপতিকে তাঁর কাছে পাঠালেন। সে গিয়ে বললো, হে আল্লাহ্‌র লোক, বাদশাহ্‌ এই কথা বলেছেন, শীঘ্র নেমে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই অবস্থা দেখে রাজামশাই অন্য আরেকজন সেনাপতিকে তাঁর পঞ্চাশ জন সৈন্য সমেত এলিয়র কাছে পাঠালেন। সেই সেনাপতিও এলিয়কে গিয়ে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা একথা বলেছেন, ‘আপনি এক্ষুনি নিচে নেমে আসুন!’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা পুনর্ব্বার পঞ্চাশ জন লোকের সহিত আর এক জন পঞ্চাশৎপতিকে তাঁহার কাছে পাঠাইলেন। সে গিয়া কহিল, হে ঈশ্বরের লোক, রাজা এই কথা বলিয়াছেন, শীঘ্র নামিয়া আইস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা পুনর্বার পঞ্চাশ জন লোকের সহিত আর একজন পঞ্চাশৎপতিকে তাঁহার কাছে পাঠাইলেন। সে গিয়া কহিল, হে ঈশ্বরের লোক, রাজা এই কথা বলিয়াছেন, শীঘ্র নামিয়া আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে রাজা আর একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে এলিয়ের কাছে পাঠিয়ে দিলেন। সেই সেনাপতি এলিয়কে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা আপনাকে এখনই নেমে আসতে বলেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে বাদশাহ্‌ আর একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে ইলিয়াসের কাছে পাঠিয়ে দিলেন। সেই সেনাপতি ইলিয়াসকে বললেন, “হে আল্লাহ্‌র বান্দা, বাদশাহ্‌ আপনাকে এখনই নেমে আসতে বলেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আর একজন দলপতিকে আরও পঞ্চাশজন লোক দিয়ে পাঠালেন। তিনিও এলিয়ের কাছে গিয়ে বললেন, সাধুজী রাজার আদেশ, আপনি এক্ষুণি নেমে আসুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহসিয় তখন 50 জন লোক দিয়ে আরো একজন সেনাপতিকে এলিয়়র কাছে পাঠালেন| সে এসে এলিয়়কে বললো, “এই যে ঈশ্বরের লোক, ‘রাজা তোমায় তাড়াতাড়ি নীচে নেমে আসতে হুকুম দিয়েছেন!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা আবার একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে এলিয়ের কাছে পাঠালেন। সেই সেনাপতি এলিয়কে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা আপনাকে এখনই নেমে আসতে বলেছেন।”