2 Kings 1:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ তৃতীয় বার পঞ্চাশ জন লোকের সঙ্গে এক জন পঞ্চাশপতিকে পাঠালেন। তাতে সেই তৃতীয় পঞ্চাশপতি গিয়ে ইলিয়াসের সম্মুখে হাঁটু পেতে বিনয় পূর্বক বললো, হে আল্লাহ্র লোক, আমি আরজ করি, আমার প্রাণ এবং আপনার এই পঞ্চাশ জন গোলামের প্রাণ আপনার দৃষ্টিতে বহুমূল্য হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব রাজামশাই তৃতীয় একজন সেনাপতিকে তাঁর পঞ্চাশ জন সৈন্য সমেত সেখানে পাঠালেন। তৃতীয় এই সেনাপতি সেখানে গিয়ে এলিয়র সামনে নতজানু হলেন। “হে ঈশ্বরের লোক,” তিনি ভিক্ষা চেয়েছিলেন, “দয়া করে আপনার দাস—আমার ও এই পঞ্চাশ জন লোকের প্রাণের মর্যাদা রক্ষা করুন!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা তৃতীয় বার পঞ্চাশ জন লোকের সহিত এক জন পঞ্চাশৎপতিকে পাঠাইলেন। তাহাতে সেই তৃতীয় পঞ্চাশৎপতি উঠিয়া গেল, এবং উপস্থিত হইয়া এলিয়ের সম্মুখে হাঁটু পাতিয়া বিনয়পূর্ব্বক কহিল, হে ঈশ্বরের লোক, আমি বিনয় করি, আমার প্রাণ এবং আপনার এই পঞ্চাশ জন দাসের প্রাণ আপনার দৃষ্টিতে বহুমূল্য হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা তৃতীয় বার পঞ্চাশ জন লোকের সহিত একজন পঞ্চাশৎপতিকে পাঠাইলেন। তাহাতে সেই তৃতীয় পঞ্চাশৎপতি উঠিয়া গেল, এবং উপস্থিত হইয়া এলিয়ের সম্মুখে হাঁটু পাতিয়া বিনয় পূর্বক কহিল, হে ঈশ্বরের লোক, আমি বিনয় করি, আমার প্রাণ এবং আপনার এই পঞ্চাশ জন দাসের প্রাণ আপনার দৃষ্টিতে বহুমূল্য হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে রাজা আর একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে পাঠিয়ে দিলেন। এই তৃতীয় সেনাপতি উপরে উঠে গিয়ে এলিয়ের সামনে হাঁটু পেতে মিনতি করে বললেন, “হে ঈশ্বরের লোক, আপনি দয়া করে আমার ও আপনার এই পঞ্চাশজন দাসের প্রাণ রক্ষা করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে বাদশাহ্ আর একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে পাঠিয়ে দিলেন। এই তৃতীয় সেনাপতি উপরে উঠে গিয়ে ইলিয়াসের সামনে হাঁটু পেতে মিনতি করে বললেন, “হে আল্লাহ্র বান্দা, আপনি দয়া করে আমার ও আপনার এই পঞ্চাশজন গোলামের প্রাণ রক্ষা করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আবার আরও পঞ্চাশজন লোক দিয়ে আর একজন দলপতিকে পাঠালেন। তিনি পাহাড়ের উপরে উঠে গিয়ে এলিয়র সামনে নতজানু হয়ে অত্যন্ত বিনীতভাবে বললেন, মহর্ষি, আমাকে এবং আমার দলের লোকদের কৃপা করুন, আমাদের জীবন রক্ষা করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহসিয় তখন আবার তৃতীয় বার 50 জন সৈন্য দিয়ে আরেক সেনাপতিকে পাঠালেন| সে এলিয়়র কাছে এসে হাঁটু গেড়ে অনুনয় করে বললো, “হে ঈশ্বরের লোক, আমার আর আমার এই 50 জন সেনার প্রাণের কোনো মূল্যই কি আপনার কাছে নেই?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা তৃতীয় বার একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে পাঠালেন। এই তৃতীয় সেনাপতি উপরে উঠে গিয়ে এলিয়ের সামনে হাঁটু পেতে অনুরোধ করে বলল, “হে ঈশ্বরের লোক, আমি অনুরোধ করি, আমার ও আপনার এই পঞ্চাশজন দাসের প্রাণ রক্ষা করুন।