2 Kings 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখুন, আসমান থেকে আগুন নেমে আগে আগত দুই সেনাপতি ও তাদের পঞ্চাশ পঞ্চাশ জনকে গ্রাস করেছে; কিন্তু এখন আমার প্রাণ আপনার দৃষ্টিতে বহুমূল্য হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখুন, আকাশ থেকে আগুন নেমে এসে প্রথম দুজন সেনাপতি ও তাদের লোকজনকে গ্রাস করল। কিন্তু এখন আমার প্রাণের মর্যাদা রক্ষা করুন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখুন, আকাশ হইতে অগ্নি নামিয়া পূর্ব্বাগত দুই সেনাপতিকে ও তাহাদের পঞ্চাশ পঞ্চাশ জনকে গ্রাস করিয়াছে; কিন্তু এখন আমার প্রাণ আপনার দৃষ্টিতে বহুমূল্য হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখুন, আকাশ হইতে অগ্নি নামিয়া পূর্বাগত দুই সেনাপতিকে ও তাহাদের পঞ্চাশ পঞ্চাশ জনকে গ্রাস করিয়াছে; কিন্তু এখন আমার প্রাণ আপনার দৃষ্টিতে বহুমূল্য হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখুন, আকাশ থেকে আগুন পড়ে প্রথম দু’জন সেনাপতি ও তাঁদের সব সৈন্যদের পুড়িয়ে ফেলেছে। কিন্তু এবার আপনি আমার প্রাণ রক্ষা করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখুন, আসমান থেকে আগুন পড়ে প্রথম দু’জন সেনাপতি ও তাঁদের সব সৈন্যদের পুড়িয়ে ফেলেছে। কিন্তু এবার আপনি আমার প্রাণ রক্ষা করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগের দুই জন দলপতি ও তাদের দলের লোকদের আকাশ থেকে আগুন নেমে এসে গ্রাস করেছে। আপনি দয়া করে আমাদের জীবন রক্ষা করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্গ থেকে অগ্নি বৃষ্টি হয়ে আমার আগের দুই সেনাপতি আর তাদের সঙ্গের 50 জন মারা পড়েছে| দয়া করে আপনি আমাদের প্রাণে মারবেন না, আমাদের প্রাণ আপনার কাছে মূল্যবান হোক্|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখুন, আকাশ থেকে আগুন পড়ে এর আগে দুজন সেনাপতি ও তাদের পঞ্চাশ পঞ্চাশ জনকে পুড়িয়ে ফেলেছে। কিন্তু এবার আপনি আমার প্রাণ রক্ষা করুন।”