2 Kings 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদের ফেরেশতা ইলিয়াসকে বললেন, এর সঙ্গে নেমে যাও, একে ভয় করো না। পরে ইলিয়াস উঠে তার সঙ্গে বাদশাহ্র কাছে নেমে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দূত এলিয়কে বললেন, “এর সাথে তুমি নিচে নেমে যাও; একে ভয় পেয়ো না।” অতএব এলিয় উঠে তাঁর সাথে রাজার কাছে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভুর দূত এলিয়কে কহিলেন, ইহার সহিত নামিয়া যাও, ইহাকে ভয় করিও না। পরে এলিয় উঠিয়া তাহার সহিত রাজার নিকটে নামিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভুর দূত এলিয়কে কহিলেন, ইহার সহিত নামিয়া যাও, ইহাকে ভয় করিও না। পরে এলিয় উঠিয়া তাহার সহিত রাজার নিকটে নামিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভুর দূত এলিয়কে বললেন, “তুমি ওর সংগে নেমে যাও, ওকে ভয় কোরো না।” কাজেই এলিয় তাঁর সংগে নেমে রাজার কাছে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদের ফেরেশতা ইলিয়াসকে বললেন, “তুমি ওর সংগে নেমে যাও, ওকে ভয় কোরো না।” কাজেই ইলিয়াস তাঁর সংগে নেমে বাদশাহ্র কাছে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের দূত এলিয়কে বললেন, ভয় নেই, ওদের সঙ্গে যাও। এলিয় তখন সেই দলপতির সঙ্গে রাজার কাছে গেলেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভুর দূত এলিয়়কে বললেন, “ভয় পেও না, তুমি এর সঙ্গে যাও|” এলিয়় তখন এই সেনাপতির সঙ্গে রাজা অহসিয়র কাছে গিয়ে তাঁকে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভুর দূত এলিয়কে বললেন, “তুমি ওর সঙ্গে নেমে যাও, ওকে ভয় কোরো না।” তখন এলিয় তাঁর সঙ্গে নেমে রাজার কাছে গেলেন।