2 Kings 1:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাঁকে বললেন, মাবুদ এই কথা বলেন, তুমি ইক্রোণের দেবতা বাল্সবূবের কাছে জিজ্ঞাসা করতে দূতদেরকে পাঠিয়েছিলে; এর কারণ কি এই যে, ইসরাইলের মধ্যে এমন আল্লাহ্ নেই, যাঁর কাছে জিজ্ঞাসা করা যেতে পারে? অতএব তুমি যে পালঙ্কে শুয়েছ, তা থেকে আর নামবে না, মরবেই মরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি রাজাকে বললেন, “সদাপ্রভু একথাই বলেন: ইস্রায়েলে তোমাকে পরামর্শ দেওয়ার মতো কোনও ঈশ্বর কি ছিলেন না, যে তুমি পরামর্শ নেওয়ার জন্য ইক্রোণের দেবতা বায়াল-সবূবের কাছে দূত পাঠিয়েছিলে? যেহেতু তুমি এই কাজ করেছ, তাই যে বিছানায় তুমি শুয়ে আছ, সেখান থেকে তুমি আর উঠতে পারবে না। তুমি অবশ্যই মরবে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তাঁহাকে কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করিতে দূতগণকে পাঠাইয়াছিলে; ইহার কারণ কি এই যে, ইস্রায়েলের মধ্যে এমন ঈশ্বর নাই, যাঁহার বাক্য জিজ্ঞাসা করা যাইতে পারে? অতএব তুমি যে খাটে উঠিয়া শুইয়াছ, তাহা হইতে আর নামিবে না, মরিবেই মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তাঁহাকে কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করিতে দূতগণকে পাঠাইয়াছিলে; ইহার কারণ কি এই যে, ইস্রায়েলের মধ্যে এমন ঈশ্বর নাই, যাঁহার নিকটে বাক্য জিজ্ঞাসা করা যাইতে পারে? অতএব তুমি যে খাটে উঠিয়া শুইয়াছ, তাহা হইতে আর নামিবে না, মরিবেই মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি রাজাকে বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন, ‘জিজ্ঞাসা করবার জন্য ইস্রায়েলে কি ঈশ্বর নেই যে, তুমি ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে লোক পাঠিয়েছিলে? তুমি এই কাজ করেছ বলে তুমি যে বিছানায় শুয়ে আছ তা থেকে আর উঠবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বাদশাহ্কে বললেন, “মাবুদ এই কথা বলছেন, ‘জিজ্ঞাসা করবার জন্য ইসরাইল দেশে কি আল্লাহ্ নেই যে, তুমি ইক্রোণের দেবতা বাল-সবূবের কাছে লোক পাঠিয়েছিলে? তুমি এই কাজ করেছ বলে তুমি যে বিছানায় শুয়ে আছ তা থেকে আর উঠবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং বললেন, পরমেশ্বর বলেছেন, যেহেতু তুমি এক্রোণের দেবতা বেলসবুবের কাছে দৈবাদেশ জানতে লোক পাঠিয়েছিলে, ভেবেছিলে, বুঝি ইসরায়েলের কোন ঈশ্বর নেই, যাঁর কাছে তুমি এ সম্বন্ধে জানতে পারতে। তাই তুমি আর সুস্থ হবে না, তোমার মৃত্যু সুনিশ্চিত!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যা বলেন তা হল এই: “ইস্রায়েলে কি কোন ঈশ্বর নেই যে তুমি জিজ্ঞাসা করবার জন্য ইক্রোণর দেবতা বাল্-সবূবের কাছে বার্তাবাহকদের পাঠিয়েছ? যেহেতু তুমি এরকম করেছ, তুমি আর বিছানা ছেড়ে উঠতে পারবে না| তোমার মৃত্যু অনিবার্য্য!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি রাজাকে বললেন, “সদাপ্রভু এই কথা বলেন, ‘যে, তুমি ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করবার জন্য দূতদের পাঠিয়েছিলে; এর কারণ কি এই যে, ইস্রায়েলের মধ্যে ঈশ্বর নেই, যাঁর বাক্য জিজ্ঞাসা করা যায়? তাই তুমি যে বিছানায় শুয়ে আছ, তা থেকে আর নামবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে’।”