2 Kings 1:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অহসিয়ের কৃত অবশিষ্ট কাজের বৃত্তান্ত ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অহসিয়ের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, এবং তিনি যা যা করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অহসিয়ের কৃত অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অহসিয়ের কৃত অবশিষ্ট কর্মের বৃত্তান্ত ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহসিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অহসিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা অহসিয়র সমস্ত কার্য বিবরণ ইসরায়েলের রাজকাহিনীতে লেখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহসিয় আর যা কিছু করেছিলেন সে সবই ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অহসিয়ের বাকি সমস্ত কাজের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস বইতে কি লেখা নেই?