2 Kings 1:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অহসিয় সামেরিয়ায় অবস্থিত তাঁর বাড়ির উপরিস্থ কুঠরীর সিড়ির দরজা থেকে পড়ে গিয়ে আহত হলেন; তাতে তিনি কয়েকজন দূত পাঠালেন, তাদেরকে বললেন, যাও, ইক্রোণের দেবতা বাল্সবূবকে গিয়ে জিজ্ঞাসা কর যে, এই আহত অবস্থা থেকে আমি সুস্থ হব কি না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে অহসিয় শমরিয়ায় তাঁর প্রাসাদের উপরের ঘরের জাফরি ভেঙে পড়ে গেলেন ও গুরুতরভাবে আহত হলেন। তাই তিনি দূতদের বলে পাঠালেন, “তোমরা গিয়ে ইক্রোণের দেবতা বায়াল-সবূবের কাছে জেনে এসো, আমি এই আঘাত থেকে সুস্থ হব, কি না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অহসিয় শমরিয়ায় স্থিত আপন গৃহের উপরিস্থ কুঠরীর সিঁড়ির দ্বার দিয়া পড়িয়া গিয়া পীড়িত হইলেন; তাহাতে তিনি কয়েক জন দূত পাঠাইলেন, তাহাদিগকে বলিলেন, যাও, ইক্রোণের দেবতা বাল্-সবূবকে জিজ্ঞাসা কর গিয়া যে, এই পীড়া হইতে আমি সুস্থ হইব কি না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অহসিয় শমরিয়ায় স্থিত আপন গৃহের উপরিস্থ কুঠরির সিঁড়ির দ্বার দিয়া পড়িয়া গিয়া পীড়িত হইলেন; তাহাতে তিনি কয়েকজন দূত পাঠাইলেন, তাহাদিগকে বলিলেন, যাও, ইক্রোণের দেবতা বাল্-সবূবকে জিজ্ঞাসা কর গিয়া যে, এই পীড়া হইতে আমি সুস্থ হইব কি না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহসিয় শমরিয়াতে তাঁর বাড়ীর উপরের তলার কামরার জানলা দিয়ে নীচে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। তখন তিনি কয়েকজন লোককে এই বলে পাঠিয়ে দিলেন, “তোমরা গিয়ে ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা কর যে, এই আঘাত থেকে আমি সুস্থ হয়ে উঠব কি না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অহসিয় সামেরিয়াতে তাঁর বাড়ীর উপরের তলার কামরার জানালা দিয়ে নীচে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। তখন তিনি কয়েকজন লোককে এই বলে পাঠিয়ে দিলেন, “তোমরা গিয়ে ইক্রোণের দেবতা বাল-সবূবের কাছে জিজ্ঞাসা কর যে, এই আঘাত থেকে আমি সুস্থ হয়ে উঠব কি না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলেরাজ অহসিয় শমরিয়ার রাজপ্রাসাদের ঝুল বারান্দা থেকে নীচে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন। তাই তিনি এক্রোণের ফিলিস্তিনী দেবতা বেলসবুবের মন্দিরে লোক পাঠালেন তিনি সুস্থ হবেন কিনা—একথা জানতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক দিন, অহসিয় যখন শমরিয়ায় তাঁর বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন, তিনি পড়ে গিয়ে নিজেকে জখম করেন| তিনি তখন তাঁর বার্তাবাহকদের ইক্রোণের বাল্-সবূবের যাজকদের কাছে জানতে পাঠালেন, জখম অবস্থা থেকে তিনি সুস্থ হতে পারবেন কি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অহসিয় শমরিয়াতে তাঁর বাড়ির উপরের কুঠরীর জানালা দিয়ে নীচে পড়ে গিয়ে অসুস্থ হলেন; তাতে তিনি কয়েকজন দূতকে বলে পাঠালেন, “যাও, ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে গিয়ে জিজ্ঞাসা কর যে, এই অসুস্থতা থেকে আমি সুস্থ হব কি না?”