2 Kings 1:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদের ফেরেশতা তিশ্বীয় ইলিয়াসকে বললেন, উঠ, সামেরিয়ার বাদশাহ্র দূতদের সঙ্গে সাক্ষাৎ কর, আর তাদেরকে বল, ইসরাইলের মধ্যে কি আল্লাহ্ নেই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভুর দূত তিশবীয় এলিয়কে বললেন, “শমরিয়ার রাজার পাঠানো দূতদের কাছে গিয়ে তুমি তাদের একথা জিজ্ঞাসা করো, ‘ইস্রায়েলে কি কোনও ঈশ্বর নেই যে তোমরা ইক্রোণের দেবতা বায়াল-সবূবের কাছে পরামর্শ চাইতে যাচ্ছ?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভুর দূত তিশ্বীয় এলিয়কে কহিলেন, উঠ, শমরিয়া-রাজের দূতগণের সহিত সাক্ষাৎ কর গিয়া, আর তাহাদিগকে বল, ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নাই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করিতে যাইতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভুর দূত তিশ্বীয় এলিয়কে কহিলেন, উঠ, শমরিয়া-রাজের দূতগণের সহিত সাক্ষাৎ কর গিয়া, আর তাহাদিগকে বল, ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নাই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করিতে যাইতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভুর দূত তিশ্বীয় এলিয়কে বললেন, “তুমি গিয়ে শমরিয়ার রাজার পাঠানো লোকদের সংগে দেখা করে তাদের বল, ‘ইস্রায়েলে কি ঈশ্বর নেই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদের ফেরেশতা তিশ্বীয় ইলিয়াসকে বললেন, “তুমি গিয়ে সামেরিয়ার বাদশাহ্র পাঠানো লোকদের সংগে দেখা করে তাদের বল, ‘ইসরাইল দেশে কি আল্লাহ্ নেই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল-সবূবের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পরমেশ্বরের একজন দূত তিশবী নিবাসী এলিয়কে বললেন, যাও অহসিয়র দূতদের এই কথা জিজ্ঞাসা কর, কেন তোমরা এক্রোণের দেবতা বেলসবুবের কাছে যাচ্ছ? তোমরা কি ভেবেছ, ইসরায়েলের কোন ঈশ্বর নেই?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর দূতরা তিশ্বীয় ভাববাদী এলিয়়কে বললেন, “রাজা অহসিয় শমরিয়া থেকে কয়েকজন বার্তাবাহক পাঠিয়েছেন| ওঠ এবং যাও, তাদের সঙ্গে দেখা করে বলো, ‘ইস্রায়েলের কি কোন ঈশ্বর নেই যে তোমরা ইক্রোণের বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করতে বার্তাবাহক পাঠিয়েছ?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভুর দূত তিশ্বীয় এলিয়কে বললেন, “তুমি গিয়ে শমরিয়ার রাজার দূতেদের সঙ্গে দেখা করে তাদের বল, ‘ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নেই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছ?’