2 Kings 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদ এই কথা বলেন, তুমি যে পালঙ্কে উঠে শুয়েছ, তা থেকে আর নামবে না, মরবেই মরবে। পরে ইলিয়াস চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সদাপ্রভু একথা বলেন: ‘যে বিছানায় তুমি শুয়ে আছ, সেটি ছেড়ে তুমি আর উঠতে পারবে না। তুমি অবশ্যই মরবে!’ ” এই বলে এলিয় চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভু এই কথা কহেন, তুমি যে খাটে উঠিয়া শুইয়াছ, তাহা হইতে আর নামিবে না, মরিবেই মরিবে। পরে এলিয় চলিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভু এই কথা কহেন, তুমি যে খাটে উঠিয়া শুইয়াছ, তাহা হইতে আর নামিবে না, মরিবেই মরিবে। পরে এলিয় চলিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য সদাপ্রভু বলছেন, যে বিছানায় তুমি শুয়ে আছ তা থেকে তুমি আর উঠবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে।’ ” এই বলে এলিয় চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য মাবুদ বলছেন, যে বিছানায় তুমি শুয়ে আছ তা থেকে তুমি আর উঠবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে।’ ” এই বলে ইলিয়াস চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাও, রাজাকে গিয়ে বল, পরমেশ্বর বলেছেন, তুমি আর সুস্থ হবে না, তোমার মৃত্যু হবে! পরমেশ্বরের আদেশ অনুযায়ী এলিয় কাজ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অহসিয়কে বলো, ‘যেহেতু তুমি এরকম করেছ, প্রভু বলেন, তুমি বিছানা ছেড়ে উঠতে পারবে না| তোমার মৃত্যু অনিবার্য্য!’” তারপর এলিয়় গেলেন এবং অহসিয়র ভৃত্যদের একথা জানালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভু বলছেন, ‘তুমি যে খাটে উঠে শুয়েছ, তা থেকে তুমি আর নামবে না, তুমি নিশ্চয়ই মারা যাবে’।” এই বলে এলিয় চলে গেলেন।