2 Kings 1:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বললো, এক জন ব্যক্তি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে আমাদের বললেন, যে বাদশাহ্‌ তোমাদেরকে পাঠালেন, তোমরা তাঁর কাছে ফিরে যাও, তাকে বল, মাবুদ এই কথা বলেন, ইসরাইলের মধ্যে কি আল্লাহ্‌ নেই যে, তুমি ইক্রোণের দেবতা বালসবূবের কাছে জিজ্ঞাসা করতে লোক পাঠাচ্ছ? অতএব তুমি যে পালঙ্কে উঠে শুয়েছ, তা থেকে আর নামবে না, মরবেই মরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“একজন আমাদের সাথে দেখা করতে এলেন,” তারা উত্তর দিয়েছিল। “আর তিনি আমাদের বললেন, ‘যিনি তোমাদের পাঠিয়েছেন, তোমরা সেই রাজার কাছে ফিরে যাও এবং তাঁকে গিয়ে বলো, “সদাপ্রভু একথাই বলেন: ইস্রায়েলে কি কোনও ঈশ্বর নেই যে তুমি ইক্রোণের দেবতা বায়াল-সবূবের পরামর্শ নেওয়ার জন্য তার কাছে দূত পাঠিয়েছ? তাই যে বিছানায় তুমি শুয়ে আছ, সেটি ছেড়ে তুমি আর উঠতে পারবে না। তুমি অবশ্যই মারা যাবে!” ’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বলিল, এক ব্যক্তি আমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিয়া আমাদিগকে কহিলেন, যে রাজা তোমাদিগকে পাঠাইলেন, তোমরা তাঁহার কাছে ফিরিয়া যাও, তাহাকে বল, সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নাই যে, তুমি ইক্রোণের দেবতা বাল্‌-সবূবের কাছে জিজ্ঞাসা করিতে লোক পাঠাইতেছ? অতএব তুমি যে খাটে উঠিয়া শুইয়াছ, তাহা হইতে আর নামিবে না, মরিবেই মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বলিল, এক ব্যক্তি আমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিয়া আমাদিগকে কহিলেন, যে রাজা তোমাদিগকে পাঠাইলেন, তোমরা তাঁহার কাছে ফিরিয়া যাও, তাহাকে বল, সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নাই যে, তুমি ইক্রোণের দেবতা বাল্‌-সবূবের কাছে জিজ্ঞাসা করিতে লোক পাঠাইতেছ? অতএব তুমি যে খাটে উঠিয়া শুইয়াছ, তাহা হইতে আর নামিবে না, মরিবেই মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা বলল, “একজন লোক আমাদের সংগে দেখা করে বলল, যিনি আমাদের পাঠিয়েছেন আমরা যেন সেই রাজার কাছে ফিরে গিয়ে বলি যে, সদাপ্রভু বলছেন, ‘ইস্রায়েলে কি ঈশ্বর নেই যে, তুমি ইক্রোণের দেবতা বাল্‌-সবূবের কাছে জিজ্ঞাসা করবার জন্য লোক পাঠাচ্ছ? কাজেই তুমি যে বিছানায় শুয়ে আছ সেখান থেকে আর উঠবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা বলল, “একজন লোক আমাদের সংগে দেখা করে বলল, যিনি আমাদের পাঠিয়েছেন আমরা যেন সেই বাদশাহ্‌র কাছে ফিরে গিয়ে বলি যে, মাবুদ বলছেন, ‘ইসরাইল দেশে কি আল্লাহ্‌ নেই যে, তুমি ইক্রোণের দেবতা বাল-সবূবের কাছে জিজ্ঞাসা করবার জন্য লোক পাঠা"ছ? কাজেই তুমি যে বিছানায় শুয়ে আছ সেখান থেকে আর উঠবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, পথে একটি লোকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাদের ফিরে আসতে বললেন এবং আপনাকে বলতে বললেন যে পরমেশ্বর বলেছেন, এক্রোণের দেবতা বেলসবুবের কাছে কেন দূত পাঠিয়েছেন? আপনি কি ভেবেছেন ইসরায়েলের কোন দেবতা নেই? আপনি সুস্থ হবেন না। আপনার মৃত্যু হবে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলল, “এক ব্যক্তি এসে আমাদের বললেন, রাজার কাছে ফিরে গিয়ে, প্রভু কি বলেছেন সে কথা জানাও| প্রভু বললেন, ‘ইস্রায়েলের কি কোন ঈশ্বর নেই যে তুমি ইক্রোণর বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করতে বার্তাবাহকদের পাঠিয়েছ? যেহেতু তুমি একাজ করেছ, তুমি আর কখনো বিছানা ছেড়ে উঠতে পারবে না| তোমার মৃত্যু অনিবার্য্য!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলল, “একজন ব্যক্তি আমাদের সঙ্গে দেখা করে বললেন, ‘যে রাজা তোমাদের পাঠিয়েছেন, তোমরা তাঁর কাছে ফিরে গিয়ে বল যে’, সদাপ্রভু এই কথা বলেন, ‘ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নেই যে, তুমি ইক্রোণের দেবতা বাল্‌ সবূবের কাছে জিজ্ঞাসা করতে লোক পাঠিয়েছ? অতএব তুমি যে খাটে উঠে শুয়েছ সেখান থেকে আর নামবে না; তুমি নিশ্চয়ই মারা যাবে’।”