2 Kings 1:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে যে ব্যক্তি এসব কথা বললো, সে দেখতে কেমন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই তাদের জিজ্ঞাসা করলেন, “যিনি তোমাদের সাথে দেখা করতে এলেন ও তোমাদের এইসব কথা বললেন, তাঁকে দেখতে কেমন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিয়া যে ব্যক্তি এই সকল কথা কহিল, সে কি প্রকার লোক?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিয়া যে ব্যক্তি এই সকল কথা কহিল, সে কি প্রকার লোক?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তাদের জিজ্ঞাসা করলেন, “যে লোকটা তোমাদের সংগে দেখা করে এই কথা বলেছে সে দেখতে কেমন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তাদের জিজ্ঞাসা করলেন, “যে লোকটা তোমাদের সংগে দেখা করে এই কথা বলেছে সে দেখতে কেমন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা জিজ্ঞেস করলেন, লোকটি কি রকম বল তো?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহসিয় তাদের জিজ্ঞেস করলেন, “যার সঙ্গে তোমাদের দেখা হয়েছিল, যে এসব কথা বলেছে তাকে কি রকম দেখতে বলো তো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা তাদের জিজ্ঞাসা করলেন, “যে লোকটা তোমাদের সঙ্গে দেখা করে এই কথা বলেছে সে দেখতে কেমন?”