2 Kings 1:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা জবাবে বললো, তিনি লোমশ পুরুষ এবং তাঁর কোমরে চামড়ার কোমরবন্ধনী। বাদশাহ্ বললেন, উনি তিশ্বীয় ইলিয়াস।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা উত্তর দিয়েছিল, “তাঁর গায়ে ছিল লোমের এক পোশাক এবং তাঁর কোমরে বাঁধা ছিল চামড়ার এক কোমরবন্ধ।” রাজামশাই বললেন, “তিনি তিশবীয় এলিয় ছিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা উত্তর করিল, তিনি লোমশ পুরুষ, এবং তাঁহার কটিদেশে চর্ম্মপটুকা বদ্ধ। রাজা কহিলেন, সে তিশ্বীয় এলিয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা উত্তর করিল, তিনি লোমশ পুরুষ, এবং তাঁহার কটিদেশে চর্মপটুকা বদ্ধ। রাজা কহিলেন, সে তিশ্বীয় এলিয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা বলল, “তার গা লোমে ভরা ছিল আর কোমরে ছিল চামড়ার কোমর-বাঁধনি।” রাজা বললেন, “উনি হলেন তিশ্বীয় এলিয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা বলল, “তার গা লোমে ভরা ছিল আর কোমরে ছিল চামড়ার কোমর-বাঁধনি।” বাদশাহ্ বললেন, “উনি হলেন তিশ্বীয় ইলিয়াস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, তাঁর পরণে লোমের তৈরী আলখাল্লা আর কোমরে চামড়ার বেল্ট বাঁধা। রাজা বলে উঠলেন, এ তো তিশবীর এলিয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বার্তাবাহকরা অহসিয়কে উত্তর দিল, “এই লোকটা একটা রোমশ কোট পরেছিল আর ওর কোমরে একটা চামড়ার কটিবন্ধ ছিল|” তখন অহসিয় বললেন, “এ হল তিশ্বীয় এলিয়া!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উত্তরে তারা বলল, “তার গা লোমে ভরা ছিল এবং তাঁর কোমরে ছিল চামড়ার কোমর-বন্ধনী।” রাজা বললেন, “সে তিশ্বীয় এলিয়।”