2 Kings 1:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ পঞ্চাশ জন সেনার সঙ্গে এক জন পঞ্চাশপতিকে তাঁর কাছে পাঠিয়ে দিলেন; তখন সে তাঁর কাছে গেল; আর, দেখ, ইলিয়াস পর্বতের চূড়ায় বসেছিলেন। সে তাঁকে বললো, হে আল্লাহ্র লোক, বাদশাহ্ বলেছেন, তুমি নেমে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে এলিয়র কাছে তিনি পঞ্চাশ জন সৈন্য সমেত একজন সেনাপতিকে পাঠালেন। এলিয় যখন একটি পাহাড়ের চূড়ায় বসেছিলেন, তখন সেই সেনাপতি তাঁর কাছে গিয়ে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজামশাই বলেছেন, ‘আপনি নিচে নেমে আসুন!’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা পঞ্চাশ জন সেনার সহিত এক জন পঞ্চাশৎপতিকে তাঁহার কাছে পাঠাইয়া দিলেন; তখন সে তাঁহার কাছে উঠিয়া গেল; আর দেখ, এলিয় পর্ব্বতের শৃঙ্গে বসিয়াছিলেন। সে তাঁহাকে কহিল, হে ঈশ্বরের লোক, রাজা বলিয়াছেন, তুমি নামিয়া আইস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা পঞ্চাশ জন সেনার সহিত একজন পঞ্চাশৎপতিকে তাঁহার কাছে পাঠাইয়া দিলেন; তখন সে তাঁহার কাছে উঠিয়া গেল; আর, দেখ, এলিয় পর্বতের শৃঙ্গে বসিয়াছিলেন। সে তাঁহাকে কহিল, হে ঈশ্বরের লোক, রাজা বলিয়াছেন, তুমি নামিয়া আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর রাজা একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে এলিয়ের কাছে পাঠিয়ে দিলেন। এলিয় তখন একটা পাহাড়ের উপরে বসে ছিলেন। সেই সেনাপতি এলিয়ের কাছে উঠে গিয়ে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা আপনাকে নেমে আসতে বলছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বাদশাহ্ একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে ইলিয়াসের কাছে পাঠিয়ে দিলেন। ইলিয়াস তখন একটা পাহাড়ের উপরে বসে ছিলেন। সেই সেনাপতি ইলিয়াসের কাছে উঠে গিয়ে বললেন, “হে আল্লাহ্র বান্দা, বাদশাহ্ আপনাকে নেমে আসতে বলছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন পঞ্চাশ জন সৈন্য দিয়ে একজন দলপতিকে পাঠালেন এলিয়কে ধরে আনবার জন্য। সেই দলপতি তাঁকে একটা পাহাড়ের উপর বসে থাকতে দেখে তাঁর কাছে গিয়ে বললেন, মুনিবর, রাজার আদেশ, আপনি নেমে আসুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহসিয় তখন 50 জন লোক সহ এক সেনাপতিকে এলিয়়র কাছে পাঠালেন| এলিয়় তখন এক পাহাড়ের চূড়ায় বসেছিলেন| সেই সেনাপতিটি এসে এলিয়়কে বললো, “হে ঈশ্বরের লোক, ‘রাজা তোমাকে নীচে নেমে আসতে হুকুম দিয়েছেন|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরপর রাজা একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে এলিয়ের কাছে পাঠিয়ে দিলেন, এলিয় তখন একটা পাহাড়ের উপরে বসে ছিলেন। সেই সেনাপতি এলিয়ের কাছে উঠে গিয়ে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা আপনাকে নেমে আসতে বলেছেন।”