2 Kings 10:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সামেরিয়ায় আহাবের সত্তর জন পুত্র ছিল। যেহূ সামেরিয়ায় যিষ্রিয়েলের নেতাদের অর্থাৎ প্রধান ব্যক্তিদের কাছে ও আহাবের সন্তানদের অভিভাবকদের কাছে কয়েকখানি পত্র লিখে পাঠালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে শমরিয়ায় আহাব কুলের সত্তরজন ছেলে ছিল। তাই যেহূ কয়েকটি চিঠি লিখে সেগুলি শমরিয়ায়: যিষ্রিয়েলের কর্মকর্তাদের, প্রাচীনদের ও যারা আহাবের সন্তানদের অভিভাবক ছিলেন, তাদের কাছে পাঠিয়ে দিলেন। তিনি বললেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শমরিয়ায় আহাবের সত্তর জন পুত্র ছিল। যেহূ শমরিয়ায় যিষ্রিয়েলের অধ্যক্ষদের অর্থাৎ প্রাচীনদের কাছে ও আহাবের [সন্তানদিগের] অভিভাবকদের কাছে কয়েকখানি পত্র লিখিয়া পাঠাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শমরিয়ায় আহাবের সত্তর জন পুত্র ছিল। যেহূ শমরিয়ায় যিষ্রিয়েলের অধ্যক্ষদের অর্থাৎ প্রাচীনদের কাছে ও আহাবের [সন্তানদের] অভিভাবকদের কাছে কয়েকখানি পত্র লিখিয়া পাঠাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমরিয়াতে আহাবের সত্তরজন বংশধর ছিল। যেহূ চিঠি লিখে শমরিয়াতে যিষ্রিয়েলের শাসনকর্তাদের কাছে, বৃদ্ধ নেতাদের কাছে এবং আহাবের বংশধরদের রক্ষকদের কাছে পাঠিয়ে দিলেন। তিনি লিখেছিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সামেরিয়াতে আহাবের সত্তরজন বংশধর ছিল। যেহূ চিঠি লিখে সামেরিয়াতে যিষ্রিয়েলের শাসনকর্তাদের কাছে, বৃদ্ধ নেতাদের কাছে এবং আহাবের বংশধরদের রক্ষকদের কাছে পাঠিয়ে দিলেন। তিনি লিখেছিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমরিয়ায় রাজা আহাবের সত্তরজন বংশধর ছিল। যেহু শমরিয়ার শাসক, নাগরিকদের নেতৃবৃন্দ ও আহাবের বংশধরদের অভিভাবকদের কাছে চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহাবের 70 জন ছেলে শমরিয়ায় বাস করত| যেহূ এই সমস্ত ছেলেদের যারা মানুষ করেছে তাদের, শমরিয়ার শাসকদের ও যিষ্রিয়েলের নেতাদের চিঠি লিখে পাঠালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমরিয়াতে আহাবের সত্তরজন ছেলে ছিল। যেহূ চিঠি লিখে শমরিয়াতে যিষ্রিয়েলের শাসনকর্ত্তাদের অর্থাৎ প্রাচীনদের কাছে এবং আহাবের ছেলেদের অভিভাবকদের কাছে পাঠিয়ে দিলেন। তিনি লিখলেন,