2 Kings 10:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যিষ্রিয়েলে আহাব-কুলের যত লোক অবশিষ্ট ছিল, যেহূ তাদের, তাঁর সমস্ত গণ্যমান্য লোক, তাঁর বন্ধু-বান্ধবদের ও তাঁর ইমামদেরকে হত্যা করলেন, তাঁর সম্পর্কীয় কাউকেও অবশিষ্ট রাখলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যিষ্রিয়েলে আহাব কুলের অবশিষ্ট সকলকে, তথা তাঁর সব মুখ্য লোকজনকে, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও যাজকদের যেহূ হত্যা করলেন, এবং তাঁর কোনও বংশধরকে ছাড় দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিষ্রিয়েলে আহাব-কুলের যত লোক অবশিষ্ট ছিল, যেহূ তাহাদিগকে, তাঁহার সমস্ত মহৎ লোককে, তাঁহার বন্ধুবান্ধবদিগকে ও তাঁহার যাজকদিগকে বধ করিলেন, তাঁহার সম্বন্ধীয় কাহাকেও অবশিষ্ট রাখিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিষ্রিয়েলে আহাব-কুলের যত লোক অবশিষ্ট ছিল, যেহূ তাহাদিগকে, তাঁহার সমস্ত মহৎ লোককে, তাঁহার বন্ধুবান্ধবদিগকে ও তাঁহার যাজকদিগকে বধ করিলেন, তাঁহার সম্বন্ধীয় কাহাকেও অবশিষ্ট রাখিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যেহূ যিষ্রিয়েলে আহাবের বংশের বাকী লোকদের, তাঁর সমস্ত গণ্যমান্য লোকদের, তাঁর বিশেষ বন্ধুদের এবং তাঁর পুরোহিতদের মেরে ফেললেন। তাঁদের আর কেউ বেঁচে রইলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে যেহূ যিষ্রিয়েলে আহাবের বংশের বাকী লোকদের, তাঁর সমস্ত গণ্যমান্য লোকদের, তাঁর বিশেষ বন্ধুদের এবং তাঁর ইমামদের হত্যা করলেন। তাঁদের আর কেউ বেঁচে রইলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যেহু যিষ্‌রিয়েলে আহাবের যত আত্মীয়-স্বজন বাস করত তাদের সবাইকে হত্যা করলেন। আহাবকুল নিশ্চিহ্ন হল, আহাবের সমস্ত কর্মচারী, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, যাজক—পুরোহিত—কাউকে বাকী রাখলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেষ পর্যন্ত যেহূ যিষ্রিয়েলে বসবাসকারী আহাবের পরিবারের সমস্ত সদস্য, আহাবের ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধব, যাজকবর্গ সকলকেই হত্যা করলেন| আহাবের কোন নিকট জনই রক্ষা পেল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিষ্রিয়েলে আহাবের বংশের যত লোক বাকি ছিল, যেহূ তাঁদেরকে, তাঁর সমস্ত গণ্যমান্য লোককে, তাঁর বিশেষ বন্ধুদেরকে ও তাঁর যাজকদের হত্যা করলেন। তাঁদের নিকটতম কেউ বেঁচে ছিল না।