2 Kings 10:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি প্রস্থান করলেন, সামেরিয়ায় গেলেন। পথের মধ্যে ভেড়ার রাখালদের ভেড়ার লোমচ্ছেদন-গৃহে উপস্থিত হলে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যেহূ বের হয়ে শমরিয়ার দিকে চলে গেলেন। রাখালদের গ্রাম বেথ-একদে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি উঠিয়া প্রস্থান করিলেন, শমরিয়ায় গেলেন। পথিমধ্যে মেষ-পালকদের মেষ-লোমচ্ছেদন গৃহে উপস্থিত হইলে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি উঠিয়া প্রস্থান করিলেন, শমরিয়ায় গেলেন। পথিমধ্যে মেষপালকদের মেষ-লোমচ্ছেদন-গৃহে উপস্থিত হইলে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যেহূ বের হয়ে শমরিয়ার দিকে চললেন। পথে রাখালদের গ্রাম বৈৎ-একদে যিহূদার রাজা অহসিয়ের বংশের কয়েকজন লোকের সংগে তাঁর দেখা হল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কারা?” তারা বলল, “আমরা অহসিয়ের বংশের লোক। আমরা রাণী ঈষেবলের সন্তানদের ও রাজপরিবারের সবাইকে শুভেচ্ছা জানাতে এসেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর যেহূ বের হয়ে সামেরিয়ার দিকে চললেন। পথে রাখালদের গ্রাম বৈৎ-একদে এহুদার বাদশাহ্‌ অহসিয়ের বংশের কয়েকজন লোকের সংগে তাঁর দেখা হল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কারা?” তারা বলল, “আমরা অহসিয়ের বংশের লোক। আমরা রাণী ঈষেবলের সন্তানদের ও রাজপরিবারের সবাইকে সালাম জানাতে এসেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যেহু যিষ্‌রিয়েল থেকে চললেন শমরিয়ায়। পথে ‘মেষপালকদের আস্তানা’য় যিহুদীয়ার রাজা অহসিয়র কয়েকজন আত্মীয়ের সঙ্গে তাঁর দেখা হল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কারা?তারা বলল, আমরা রাজা অহসিয়র আত্মীয়। আমরা যিষ্‌রিয়েলে যাচ্ছি রানীমা ঈষেবল ও রাজকুমার, রাজকুমারীদের সঙ্গে দেখা করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যেহূ যিষ্রিয়েল থেকে শমরিয়ায় গেলেন| পথে “মেষপালকদের আড্ডা” বলে একটা জায়গায় যেখানে মেষপালকরা মেষদের গা থেকে লোম ছাড়াত থামলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি উঠে চলে গেলেন, শমরিয়ার গেলেন। পথে মেষপালকদের মেষের লোম কাটার গৃহে গেলে, যিহূদার রাজা অহসিয়ের ভাইদের সঙ্গে যেহূর দেখা হল।