2 Kings 10:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বললেন, আমার সঙ্গে চল, মাবুদের জন্য আমার যে গভীর আগ্রহ, তা দেখ; এভাবে তাঁকে তাঁর রথে চড়িয়ে নেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহূ বললেন, “আমার সাথে আসুন ও সদাপ্রভুর জন্য আমার যে উদ্দীপনা আছে তা দেখে যান।” এই বলে তিনি তাঁকে পাশে বসিয়ে রথে চড়ে এগিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি কহিলেন, আমার সঙ্গে চল, সদাপ্রভুর নিমিত্ত আমার যে উদ্যোগ, তাহা দেখ; এইরূপে তাঁহাকে তাঁহার রথে চড়াইয়া লওয়া হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি কহিলেন, আমার সঙ্গে চল, সদাপ্রভুর নিমিত্ত আমার যে উদ্যোগ, তাহা দেখ; এইরূপে তাঁহাকে তাঁহার রথে চড়াইয়া লওয়া হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যেহূ বললেন, “আমার সংগে আসুন এবং সদাপ্রভুর জন্য আমার আগ্রহ কতখানি তা দেখুন।” এই বলে তিনি তাঁকে তাঁর রথে করে নিয়ে চললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যেহূ বললেন, “আমার সংগে আসুন এবং মাবুদের জন্য আমার আগ্রহ কতখানি তা দেখুন।” এই বলে তিনি তাঁকে তাঁর রথে করে নিয়ে চললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, আমার সঙ্গে চল। নিজের চোখে দেখে যাও প্রভুর কাজে আমি কতখানি একনিষ্ঠ। তাঁরা দুজনে একসাথে শমরিয়ায় পৌঁছালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহূ বললেন, “আমার সঙ্গে চলুন| দেখতেই পাচ্ছেন প্রভুর প্রতি আমার অবিচল ভক্তি আছে|” যিহোনাদব তখন যেহূর রথে চড়েই রওনা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যেহূ বললেন, “আমার সঙ্গে চল, সদাপ্রভুর জন্য আমার যে আগ্রহ, তা দেখ;” এই ভাবে তাঁকে তাঁর রথে করে নিয়ে চললেন।